Advertisement

১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে FD-র নিয়ম, RBI কী সুবিধা দিচ্ছে ব্যাঙ্কের গ্রাহকদের?

১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে RBI-এর ডিপোজিট সুদের নয়া নিয়ম। FD-এর সুদের হার বাড়ানো বা কমানোই এই পরিবর্তনের লক্ষ্য নয়। Deposit Interest Rate Schedule আগে থেকে প্রকাশ করতে হবে ব্যাঙ্ককে।

১ অক্টোবর থেকে RBI র নতুন FD নিয়মে একই ব্যাঙ্কের সব শাখায় একই ধরনের আমানতে একই সুদ মিলবে।১ অক্টোবর থেকে RBI র নতুন FD নিয়মে একই ব্যাঙ্কের সব শাখায় একই ধরনের আমানতে একই সুদ মিলবে।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 2:02 PM IST
  • ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে RBI-এর ডিপোজিট সুদের নয়া নিয়ম
  • FD-এর সুদের হার বাড়ানো বা কমানোই এই পরিবর্তনের লক্ষ্য নয়
  • Deposit Interest Rate Schedule আগে থেকে প্রকাশ করতে হবে ব্যাঙ্ককে

১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে RBI-এর ডিপোজিট সুদের নয়া নিয়ম। এর মূল্য লক্ষ্য সুদের হার বাড়ানো বা কমানো নয়, বরং একই ব্যাঙ্কের বিভিন্ন শাখায় একই ধরনের আমানতের ক্ষেত্রে স্বচ্ছতা ও সামঞ্জস্য বজায় রাখা। স্থায়ী আয়ের জন্য বড় ভরসা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট। বিশেষ করে অবসরপ্রাপ্তদের জন্য ব্যাঙ্ক FD থেকে সুদের আয় সংসার চালানোর সম্বল। সেক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা FD-তে টাকা রাখলে, আপনার অবশ্যই এই নিয়মগুলি জেনে রাখা জরুরি। 

১ অক্টোবর থেকে FD-র সুদের হার বাড়বে? 
 ১ অক্টোবর থেকে যে নিয়মগুলি কার্যকর হচ্ছে, তাতে FD সুদের হার বাড়বে বা কমবে না। তবে RBI-এর নিয়ম অনুযায়ী, একই ধরনের ও একই অঙ্কের আমানত একই দিনে গ্রহণ করা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় সুদের হারে বৈষম্য করা যাবে না। যদিও বিশেষ শ্রেণির আমানত বা নির্দিষ্ট ক্ষেত্রে অতিরিক্ত সুদের সুবিধা থাকতে পারে।

FD করার আগে সুদের হার জানা যাবে? 
ব্যাঙ্ককে তাদের Deposit Interest Rate Schedule আগে থেকেই প্রকাশ করতে হবে। গ্রাহক FD করার আগে সেই প্রকাশিত হার দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। 

কোন কোন ব্যাঙ্কে এই নিয়ম প্রযোজ্য?
Small Finance Bank, Regional Rural Bank, Local Area Bank, Payments Bank এবং Urban Co-operative Bank, RBI-এর ডিপোজিট সুদের কাঠামো বাণিজ্যিক ব্যাঙ্ক-সহ বিভিন্ন শ্রেণির ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। 

Senior Citizen FD-তে কি অতিরিক্ত সুদ পাওয়া যাবে?
Senior Citizen FD scheme থাকলে অতিরিক্ত সুদের সুবিধা পাওয়া যেতে পারে। RBI-এর uniformity নিয়ম এরকম অনুমোদিত বিশেষ সুবিধাকে নিষিদ্ধ করে না।

 

Read more!
Advertisement
Advertisement