Advertisement

RBI Restriction: এই ব্যাঙ্কে টাকা রেখেছেন? বড় সিদ্ধান্ত RBI-এর, ৬ মাসের জন্য কড়া বিধিনিষেধ

আরবিআই ছ’মাসের জন্য মোগাভিরা কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর কড়া বিধিনিষেধ জারি করেছে। গ্রাহকরা সর্বাধিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন। নতুন ঋণ, বিনিয়োগ ও আমানত গ্রহণেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

গ্রাহকরা সর্বাধিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন। গ্রাহকরা সর্বাধিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jun 2026,
  • अपडेटेड 4:58 PM IST
  • একটি সমবায় ব্যাঙ্কের উপর ছ’মাসের জন্য কড়া বিধিনিষেধ জারি করল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI)।
  • নতুন ঋণ, বিনিয়োগ এবং নতুন আমানত গ্রহণের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
  • সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

একটি সমবায় ব্যাঙ্কের উপর ছ’মাসের জন্য কড়া বিধিনিষেধ জারি করল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI)। আর্থিক অবস্থার অবনতির জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকেরা এখন থেকে অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। একই সঙ্গে নতুন ঋণ, বিনিয়োগ এবং নতুন আমানত গ্রহণের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মহারাষ্ট্রের মোগাভিরা কো-অপারেটিভ ব্যাঙ্ক-এর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ছ’মাস পর্যন্ত তা বলবৎ থাকবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্কটি আপাতত কোনও নতুন ঋণ মঞ্জুর করতে পারবে না। পুরনো ঋণের নবীকরণও করা যাবে না। পাশাপাশি কোনও ধরনের বিনিয়োগ, অর্থ ধার নেওয়া কিংবা নতুন আমানত গ্রহণের ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যাঙ্কের আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমানতকারীদের উপর। আরবিআই স্পষ্ট জানিয়েছে, সেভিংস, কারেন্ট বা অন্য যে কোনও ধরনের অ্যাকাউন্ট থেকে একজন গ্রাহক সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তার বেশি অর্থ তোলার অনুমতি দেওয়া হবে না। তবে ঋণের ইএমআই জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না।

কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য এবং ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নির্দেশ জারি হওয়ার অর্থ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়ে যাওয়া নয়। ব্যাঙ্কটি নির্দিষ্ট বিধিনিষেধ মেনে স্বাভাবিক ব্যাঙ্কিং পরিষেবা চালিয়ে যেতে পারবে।

আরবিআইয়ের দাবি, ব্যাঙ্কের পরিচালন পর্ষদ এবং শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisement

এ দিকে, যোগ্য আমানতকারীরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর মাধ্যমে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমার ক্লেইম করতে পারবেন।   

Read more!
Advertisement
Advertisement