Advertisement

RBI এর নতুন নিয়মে FD তে বড় বদল! ১ অক্টোবর থেকে কী পাল্টাবে? জানুন

RBI New FD Rules from October 1: ১ অক্টোবর থেকে RBI র নতুন FD নিয়মে একই ব্যাঙ্কের সব শাখায় একই ধরনের আমানতে একই সুদ মিলবে। সুদের হার আগেই প্রকাশ করতে হবে, বাড়ছে না সুদ।

১ অক্টোবর থেকে RBI র নতুন FD নিয়মে একই ব্যাঙ্কের সব শাখায় একই ধরনের আমানতে একই সুদ মিলবে।১ অক্টোবর থেকে RBI র নতুন FD নিয়মে একই ব্যাঙ্কের সব শাখায় একই ধরনের আমানতে একই সুদ মিলবে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 7:32 PM IST
  • ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD) আছে, বা করবেন?
  • ১ অক্টোবর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন নিয়মগুলি জেনে নেওয়া জরুরি।
  • নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

RBI New FD Rules from October 1: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD) আছে, বা করবেন? তা হলে ১ অক্টোবর থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন নিয়মগুলি জেনে নেওয়া জরুরি। সুদের হার বাড়ছে বা কমছে না ঠিকই। কিন্তু FD র সুদ কীভাবে নির্ধারণ হবে এবং গ্রাহকদের কী তথ্য জানাতে হবে, সেই নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ফলে সাধারণ গ্রাহকদের জন্য FD আরও স্বচ্ছ ও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। ১ অক্টোবর থেকে দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, স্মল ফিনান্স ব্যাঙ্ক, রিজ়িওনাল রুরাল ব্যাঙ্ক (RRB), লোকাল এরিয়া ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক এবং আরবান কো অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর মূল লক্ষ্য, একই ধরনের আমানতে সব গ্রাহককে সমান সুবিধা দেওয়া এবং সুদের হার নিয়ে কনফিউজন দূর করা।

একই FD তে একই সুদ, বদলাবে নিয়ম
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও গ্রাহক যদি একই দিনে একই পরিমাণ টাকা একই মেয়াদের জন্য একটি ব্যাঙ্কে FD করেন, তা হলে সেই ব্যাঙ্কের যে শাখাতেই অ্যাকাউন্ট খুলুন না কেন, সুদের হার একই থাকবে।

অর্থাৎ, একই ব্যাঙ্কের এক শাখায় বেশি এবং অন্য শাখায় কম সুদ দেওয়ার সুযোগ আর থাকবে না। একই ধরনের আমানতের ক্ষেত্রে সব গ্রাহকের জন্য একই সুদের হার প্রযোজ্য হবে। এর ফলে গ্রাহকদের মধ্যে বৈষম্যের ব্যাপারটাও আর থাকবে না।

আগে থেকেই সুদের হার স্পষ্টভাবে জানাতে হবে
RBI আরও জানিয়েছে, ব্যাঙ্কগুলিকে আগেভাগেই তাদের FD র সুদের হার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পরে সেই প্রকাশিত তালিকার বাইরে গিয়ে অন্য কোনও সুদের হার দেওয়া যাবে না।

বিশেষ করে বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্কিং ডেতে সকাল ১০টার মধ্যে সুদের হার ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত সময় পাওয়া যাবে। এর ফলে গ্রাহকেরা সহজেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার কমপেয়ার করে সিদ্ধান্ত নিতে পারবেন।

Advertisement

বাল্ক ডিপোজিটের নিয়ম
সাধারণ FD গ্রাহকদের তুলনায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে। RBI ব্যাঙ্কগুলিকে এই ধরনের বড় অঙ্কের আমানতের সুদের হার নির্ধারণে আরও বেশি স্বাধীনতা দিয়েছে।

Liquidity Coverage Ratio (LCR) র নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের বাল্ক ডিপোজিটের জন্য আলাদা সুদের হার নির্ধারণ করতে পারবে ব্যাঙ্কগুলি। একই সুবিধা NRI দের ক্ষেত্রেও প্রযোজ্য।

১ অক্টোবর থেকে কি FD র সুদ বাড়বে?
সাধারণ মানুষের মনে এই প্রশ্নই সবার আগে আসছে। তবে RBI স্পষ্ট জানিয়েছে, নতুন নিয়মের অর্থ এই নয় যে FD র সুদের হার বাড়বে বা কমবে।

সুদের হার আগের মতোই প্রতিটি ব্যাঙ্ক নিজস্ব প্রয়োজন, বাজার পরিস্থিতি, তহবিল সংগ্রহের খরচ এবং তারল্যের উপর ভিত্তি করে ঠিক করবে। অর্থাৎ, নতুন নিয়ম মূলত সুদের হার নির্ধারণের পদ্ধতি নয়, বরং সেই হার প্রকাশ এবং গ্রাহকদের কাছে স্বচ্ছভাবে তুলে ধরার নিয়মে পরিবর্তন আনছে।

FD করার আগে কী মনে রাখবেন?
বিশেষজ্ঞদের মতে, ১ অক্টোবরের পর FD করার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত সুদের হার একবার দেখে নেওয়া উচিত। কারণ, সেই তালিকাই হবে চূড়ান্ত। একই ব্যাঙ্কের অন্য শাখায় গিয়ে আলাদা সুদের আশা করার সুযোগ আর থাকবে না।

RBI র এই নতুন পদক্ষেপের ফলে FD তে বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে গ্রাহকেরা সহজেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার কমপেয়ার করে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। 

Read more!
Advertisement
Advertisement