
সোমবারই দারুণ লাফাচ্ছে ভারতের শেয়ারবাজার। বাম্পার লাভ করছেন বিনিয়োগকারীরা। আজ বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ শেয়ারের সেনসেক্স ৭০০ পয়েন্ট লাফিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এটি ৭৮,৮০০ পয়েন্টের স্তর পেরিয়ে চলে যায়। ঠিক একই রকমভাবে লাফাচ্ছে নিফটিও। এটি ২৪,৫০০ পয়েন্ট উঠেছে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ারবাজারের এই দ্রুত বৃদ্ধির নেপথ্যে রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বড় ইঙ্গিত।
সেনসেক্স এবং নিফটির দারুণ শুরু
আজ সেনসেক্স শুরু করে ৭৮৮৩ পয়েন্ট। আর শুক্রবার এটি ক্লোজিং দিয়েছিল ৭৮,০৯৪ পয়েন্টে। আর দিনের শুরুতে বাম্পার ওপেনিংয়ের পর এটি হুট করে পৌঁছে যায় ৭৮,৮৯৫ পয়েন্টে। ওদিকে শুক্রবার এটি ক্লোজ করেছিল ২৪,৩৮৩ পয়েন্টে। আর নিফটি আজ ওপেনিং করেছে ২৪,৫৭২ পয়েন্টে। অর্থাৎ এই সূচকও অনেকটাই লাফিয়েছে।
লার্জক্যাপ এবং স্মলক্যাপ ফান্ডে বিরাট লাফ
আজ লার্জ থেকে স্মল, প্রচুর স্টকে বিরাট রিটার্ন পাওয়া যাচ্ছে। লার্জক্যাপের মধ্যে বাজাজ ফিনান্সের শেয়ার ৩ শতাংশ, ইন্ডিগোর শেয়ার ২.৯০ শতাংশ, বাজাজ ফিনসার্ভের শেয়ার ২.৭০ শতাংশ, আইটিসি-র শেয়ার ২ শতাংশ লাফিয়েছে। ওদিকে মিডক্যাপ ক্যাটেগোরিতে অশোক লেল্য়ান্ড ২.৯৫ শতাংশ, পেটিএম ১.৯৫ শতাংশ, সুজলন শেয়ার ১.৯০ শতাংশ উঠেছে।
তবে বাম্পার লাভ দিয়েছে কিছু স্মলক্যাপ ফান্ড। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ব়্যাডিঙ্গটন ৪.৯০ শতাংশ, জেইশিপ শেয়ার ৪.২০ শতাংশ এবং রিলায়েন্স পাওয়ারের শেয়ার ৩.৯০ শতাংশ বেড়েছে।
কেন বাড়ছে স্টক মার্কেট?
ভারতের স্টক মার্কেটের এই লাফের নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ইঙ্গিত। তিনি যে ইরান যুদ্ধ বন্ধ করতে পারেন, সেই বিষয়টা পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, সোমবার দুপুর থেকে আবার তেহরানের সঙ্গে কথা শুরু হতে পারে। তবে কবে যে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে চুক্তি হবে, এই বিষয়টা খোলসা করেননি তিনি।
অপরিশোধিত তেলের দামে পতন
ট্রাম্পের এই কথার পরই হু হু করে পড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪.৮০ শতাংশ নেমেছে। এটি ঘোরাফোরা করছে ব্যারেল প্রতি ৮৩ ডলারের আশপশে। ওদিকে ৫.৩০ শতাংশ পড়েছে ডব্লুটিআই ক্রুড অয়েলের দাম। এটি ৮০ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে। যার প্রভাব পড়ছে শেয়ার মার্কেটে। একাধিক স্টক লাফাচ্ছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।