Advertisement

রেপো রেট বদলাল না RBI, প্রথমবার ৪৫ হাজার পয়েন্ট ছুঁয়ে নজির শেয়ার মার্কেটে

আগে আরবিআইয়ের তরফে জানান হয়েছিল যে জিডিপি সাড়ে সাত শতাংশ সংকুচিত হবে। তবে তা এবার সাড়ে নয় শতাংশ সংকুচিত হবে এমন পরিসংখ্যানটি আপগ্রেড করা হয়েছে এবার।

দেশের শীর্ষ ব্যাঙ্কের ইতিবাচক খবরদেশের শীর্ষ ব্যাঙ্কের ইতিবাচক খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Dec 2020,
  • अपडेटेड 1:56 PM IST
  • রেপো রেট ৪ শতাংশ ও রিজার্ভ রেপো রেট ৩.৩৫ শতাংশই রাখল আরবিআই
  • আরবিআইয়ের তরফে জানান হয়েছিল যে জিডিপি সাড়ে সাত শতাংশ সংকুচিত হবে
  • দেশের শীর্ষ ব্যাঙ্কের এই ইতিবাচক খবরের পরেই প্রথমবারের জন্য ৪৫ হাজারের গণ্ডি ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জ

ত্রৈমাসিক অর্থনৈতিক নীতি বিষয়ক সাংবাদিক সম্মেলনে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট অপরিবর্তিত রেখেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক এমনটাই জানান। এর আগে আরবিআইয়ের তরফে জানান হয়েছিল যে জিডিপি সাড়ে সাত শতাংশ সংকুচিত হবে। তবে তা এবার সাড়ে নয় শতাংশ সংকুচিত হবে এমন পরিসংখ্যানটি আপগ্রেড করা হয়েছে এবার।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং জিডিপি বৃদ্ধির হার ঠিক রাখতে রেপো রেট ৪ শতাংশ ও রিজার্ভ রেপো রেট ৩.৩৫ শতাংশই রাখল আরবিআই। চলতি অর্থবর্ষে জিডিপি-র হারও একই রেখেছে আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ্কের এই ইতিবাচক খবরের পরেই প্রথমবারের জন্য ৪৫ হাজারের গণ্ডি ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জ।

কিছুদিন আগেই নির্মলা সীতারামন জানিয়েছিলেন, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ফলাফল বেশ খানিকটা আশা দেখাবে ভারতীয় অর্থনীতিকে। অর্থ মন্ত্রক দাবি করেছিল, করোনা ভাইরাসের প্রভাব দ্বিতীয়বার পড়লে এপ্রিল-জুন মাসের মতো দেশের অর্থনীতি ফের তলানিতে গিয়ে ঠেকবে না।

কারণ অর্থনীতির যেসব ক্ষেত্রে সমাজের সঙ্গে যোগাযোগ বেশি সে সন জায়গায় অনলাইনে কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং, এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপির ক্ষেত্রে যে সংকোচন দেখেছিল দেশ, তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভবনা কম। 

Read more!
Advertisement
Advertisement