
সোমবারের শুরুটা ভালই করেছিল ভারতীয় শেয়ারবাজার। লাভ ঘরে তুলছিলেন ট্রেডাররা। এরপরই ছন্দপতন। কয়েক মিনিটের আনন্দকে মাটি করে হঠাৎই সেনসেক্স ও নিফটি হু হু করে পড়তে শুরু করে। বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ডুবে যায়।
আসলে আজ সকালে বাজার খোলার পর ৩০ শেয়ারের সেনসেক্স ৭০০ পয়েন্টের বেশি লাফায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিও ওপেনিং-এ ২৬,০০০-এর কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু এমন দারুণ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। সেনসেক্স ও নিফটির প্রাথমিক আপট্রেন্ড হঠাৎই তীব্র পতনের সাক্ষী হয়। দ্রুত ক্র্যাশ করে দুই সূচক। এক ধাক্কায় ৬৫০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। নিফটির হালও খারাপ হয়।
এই প্রসঙ্গে বলি, আজ ট্রেডিং শুরুর আগেই জাপান, হংকং ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ধস নামে। আর সেই ট্রেন্ড ধরে রেখে ভাল শুরু করেও পড়ল সেনসেক্স ও নিফটি।
এদিন বাজার শুরুর সময় সেনসেক্স তার আগের দিনের ৮৩,৯১৯ পয়েন্টের তুলনায় বিরাট লাফ দেয়। এটি ৮৪,৪২১ পয়েন্টে খোলে। এরপর প্রথম কয়েক মিনিটের মধ্যেই এটি ৭৪৩ পয়েন্ট বেড়ে যায়। এটি পৌঁছে যায় ৮৪,৬৬২ পয়েন্টে। কিন্তু তারপরই ঘুরে যায় খেলা। হু হু করে পড়তে থাকে বাজার। ৬৫৮ পয়েন্ট কমে ৮৩,২১০-এ নেমে আসে।
এনএসই নিফটির কথা বলতে গেলে, এটি সেনসেক্সের পথই অনুসরণ করেছে। দিনের শুরুতে এটিও গ্রিন জোনেই খোলে। তারপর পড়তে শুরু করে দেয়।
৫০ শেয়ারের সূচকের নিফটি তার আগের দিনের ২৫,৮০০ থেকে বেড়ে যায় ২৫,৯২৯। এটি দ্রুত ২৫,৯৯২-এ পৌঁছে যায়। তবে সেনসেক্সের পতনের সঙ্গে সঙ্গে এটিও পড়তে শুরু করে দেয়।
বিশ্বব্যাপী বাজারে ধস...
সোমবার ভারতীয় শেয়ারবাজার বিশ্বের অন্যান্য বাজারের ট্রেন্ডই ফলো করেছে। তাই প্রথমে লাফিয়েও পরে নামতে শুরু করে বাজার।
আসলে জাপান , আমেরিকার, কোরিয়া এবং হংকং-এর বাজার ধস নেমেছে। সেই নেগেটিভ ট্রেন্ড আছড়ে পড়ে ভারতের বাজারেও। যার ফলে হু হু করে পড়ে যায় নিফটি। তবে এখন সবে দিনের শুরু। ৩.৩০ পর্যন্ত চলবে ট্রেডিং। তার মধ্যে আবার মার্কেট ঘুরে দাঁড়ায় নাকি আরও তলিয়ে যায়, সেটাই এখন দেখার।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।