Advertisement

Stock Market Rally: টানা ৫ দিন বাড়ল সেনসেক্স-নিফটি, এই সব স্টক কোটিপতি করছে, জেনে নিন

ভারতের শেয়ারবাজার আজ চাঙ্গা। টানা ৫ দিন উঠল শেয়ারবাজার। আজ কোন কোন স্টকে প্রচুর লাভ হচ্ছে? জেনে নিন দ্রুত।

চাঙ্গা শেয়ারাজারচাঙ্গা শেয়ারাজার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 11:11 AM IST
  • ভারতের শেয়ারবাজার আজ চাঙ্গা
  • টানা ৫ দিন উঠল শেয়ারবাজার
  • আজ কোন কোন স্টকে প্রচুর লাভ হচ্ছে?

ভারতের শেয়ারবাজারে এখন খুশির মরসুম। আজ, মঙ্গলবারও গ্রিনজোনে শুরু করেছে সেনসেক্স ও নিফটি। যার ফলে টানা ৫ দিন ঊর্ধ্বমুখী বাজার। আর সেই কারণেই বাম্পার লাভ হচ্ছে বিনিয়োগকারীদের। কোটি কোটি টাকা মুনাফা লুটে নিচ্ছেন অনেকে।

আজ সকাল ৯টা ৪৫ নাগাদ বিএসই সেনসেক্স ৮৯,৬৯ পয়েন্ট গেইন করে। এটি বৃদ্ধি পায় ০.১১ শতাংশ। যার ফলে সূচক পৌঁছে যায় ৭৮,৩৭৪.৭৬ পয়েন্টে। ওদিকে নিফটি ৫০ ৩৮.৯০ পয়েন্ট উপরে গিয়েছে। এটি বেড়েছে ০.১৬ শতাংশ। এটি ট্রেড করতে থাকে ২৪,৪৬৯.২৫ পয়েন্টে।

আর শেয়ারবাজারের এই উত্থানের নেপথ্যে রয়েছে আইটি স্টকের বাম্পার গতি। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা বাজারে ফিরে আসার ফলেও বাজার উঠছে বলে মনে করছেন অনেকে। 

আইটি স্টকে বাম্পার গতি, টপ গেইনার টাইটন

আজ সেনসেক্সে সবথেকে বেশি লাফিয়েছে টাইটান। এই শেয়ারের দাম ৩.১৩ শতাংশ বেড়েছে। এছাড়া একাধিক আইটি স্টক আজ বৃদ্ধি পেয়েছে। যেমন ধরুন- ইনফোসিস ২.৫৯ শতাংশ, এইচসিএল টেক ১.২৬ শতাংশ, টেক মাহিন্দ্রা ১.১৫ শতাংশ এবং টিসিএস ১.১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এতগুলি স্টক উপরে থাকায় লাফিয়েছি নিফটি আইটি সূচক। এটি ১.৬৫ শতাংশ উপরে উঠেছে।

ওদিকে বাড়তে শুরু করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক (০.৭৩%), স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (০.৬৭%), আদানি পোর্টস (০.৫৭%), বাজাজ ফিনসার্ভ (০.৫২%), এইচডিএফসি ব্যাঙ্ক (০.৪১%), আইসিআইসিআই ব্যাঙ্ক (০.২১%), সান ফার্মা এবং মারুতি সুজুকির মতো শেয়ার।

অপরদিকে বেশ কিছু স্টক আজ সবুজ বাজারেও পড়েছে।  কর্পোরেট অ্যাকশনের কারণে ১০ শতাংশেরও বেশি পড়েছে ট্রেন্টের শেয়ারের দাম। এছাড়া এলঅ্যান্ডটি ১.২৬ শতাংশ, বিএইএল ১.০৬ শতাংশ, ইন্ডিগো ০.৯৭ শতাংশ, আইটিসি ০.৭১ শতাংশ, এনটিপিসি ০.৫৩ শতাংশ, টাটা স্টিল ০.৪৫ শতাংশ এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ০.৪২ শতাংশ কমেছে। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারও সামান্য নেমেছে। তাই এই সব শেয়ারে বিনিয়োগকারীদের একটু হলেও ক্ষতি সহ্য করতে হয়েছে। 

Advertisement

বর্ডার মার্কেটে মিক্স প্রতিক্রিয়া
আজ নিফটি ১০০ গেইন করেছে ০.০৩ শতাংশ। অপরদিকে নিফটি ২০০ স্লিপ করেছে ০.০৭ শতাংশ। এছাড়া নিফটি ৫০০ পড়েছে ০.১১ শতাংশ। নিফটি মিডক্যাপ ০.৩৭ শতাংশ ও নিফটি স্মলক্যাপ ১০০ ০.৩৫ শতাংশ নেমেছে। 

কেন বাড়ছে মার্কেট? 
জিওজিৎ ইনভেস্টমেন্টের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ড: ভিকে বিজয়কুমার জানিয়েছেন, ক্রুড অয়েলের দাম কিছুটা কমেছে। পাশাপাশি মার্কেটে ফিরেছেন বিদেশি বিনিয়োগকারীরা। যার ফলে পজিটিজ রয়েছে সেনসেক্স ও নিফটি। 


বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement