
লক্ষ্মীবারের সকাল থেকেই মুড ভাল ভারতের শেয়ারবাজারের। এমনকী এশিয়া এবং আমেরিকার মার্কেটেও গ্রিন জোনে। আর সেই ট্রেন্ডের সঙ্গে পা মিলিয়ে সেনসেক্স এবং নিফটিও ঊর্ধ্বমুখী। এ দিনের শুরুতেই সেনসেক্স ৫০০ পয়েন্ট বেড়েছে। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটি বেড়েছে ১৫০ পয়েন্ট। আর এমন পরিস্থিতিতে বেল, ইন্ডিগো, জোম্যাটোর মতো শেয়ার লাফাচ্ছে। তাই দ্রুত জেনে নেওয়া যাক আজ কোন কোন শেয়ারে প্রফিট হচ্ছে।
নিফটি, সেনসেক্সের লাফ
আজ দিনের শুরুতেই লাফাচ্ছে ভারতের শেয়ারবাজার। বুধবার যেখানে ৭৫,৩১৮ পয়েন্ট শেষ করে সেনসেক্স, সেখানে আজ শুরুতেই ৭৫,৭৩২ পয়েন্টে পৌঁছে যায় সূচক। বাড়ে প্রায় ৫০০ পয়েন্ট। ও দিকে সেনসেক্সের হালও মোটের উপর এক। বুধবারের ক্লোজিং ২৩,৬৫৯ পয়েন্ট থেকে আজ ২৩,৮৩০ পয়েন্টে শুরু করে। আর তার ফলে কিছু স্টক হু হু করে বাড়তে শুরু করেছে।
কোন ১০ স্টক আজ দৌড়াচ্ছে?
শেয়ারবাজারে আজ খুশির সময়। দিনের শুরুতেই লাফাচ্ছে দুই সূচক। যার ফলে কিছু স্টকের দাম অনেকটাই বাড়তে শুরু করে দিয়েছে। আসুন সেই সব স্টক সম্পর্কে জেনে নেওয়া যাক-
আজ লার্জক্যাপ সেকশনে ইন্ডিগো ২.৬০ শতাংশ, বেল ২.২০ শতাংশ, ইটারনাল ১.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ও দিকে মিডক্যাপ সেক্টরে টিআই ইন্ডিয়া শেয়ার ২.১০ শতাংশ, গোদ্রেজ প্রপার্টিজ শেয়ার ১.৮০ শতাংশ, ভারত ফোর্জের শেয়ার ১.৫০ শতাংশ এবং সুজলনের শেয়ার ১.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্মলক্যাপ সেকশনে সাম্মান ক্যাপ শেয়ার ৭ শতাংশ, এআইআইএল শেয়ার ৪ শতাংশ এবং অ্যাঞ্জেল ওয়ান শেয়ার ৩.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন বাড়ছে শেয়ারের দাম?
আজ শুধু ভারতের মার্কেটই নয়, এর পাশাপাশি আমেরিকা ও এশিয়ার মার্কেটও বিরাট লাফিয়েছে। ডাও জোনস ক্লোজ করেছে ৬৪৫ পয়েন্ট আপ। এমনকী বৃহস্পতিবার দিনের শুরুতেই হু হু করে বেড়েছে এশিয়ার মার্কেটও। জাপানের নিক্কেই ২০০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি ৭.৭০ শতাংশ বা ৫৬০ পয়েন্ট বেড়েছে। আর আজ সেই ট্রেন্ড ধরেই এগচ্ছে ভারতের শেয়ারবাজার।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।