Advertisement

Sensex Rises Today: একাধিক পরিচিত স্টকের বড় লাফ শেয়ারবাজারে, কোন কোনটা কোটিপতি করল?

মঙ্গলবারে শেয়ারাবাজারেও মঙ্গল ফল পেলেন বিনিয়োগকারীরা। আজ স্টক মার্কেট বিরাট বড় ব়্যালি দেখেছে। হু হু করে লাফিয়েছে সেনসেক্স এবং নিফটি। এ দিন সেনসেক্স বেড়েছে ৭৫৩ পয়েন্ট। আর নিফটি বৃদ্ধি পেয়েছে ২০০ পয়েন্ট। আর আজকের দিনে হিরো সেক্টর ছিল ব্যাঙ্কিং। এই ক্ষেত্রের একাধিক শেয়ার লাফাচ্ছে।

আজ বাড়ল সেনসেক্স, নিফটিআজ বাড়ল সেনসেক্স, নিফটি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 4:53 PM IST
  • মঙ্গলবারে শেয়ারাবাজারেও মঙ্গল ফল পেলেন বিনিয়োগকারীরা
  • আজ স্টক মার্কেট বিরাট বড় ব়্যালি দেখেছে
  • হু হু করে লাফিয়েছে সেনসেক্স এবং নিফটি

মঙ্গলবারে শেয়ারাবাজারেও মঙ্গল ফল পেলেন বিনিয়োগকারীরা। আজ স্টক মার্কেট বিরাট বড় ব়্যালি দেখেছে। হু হু করে লাফিয়েছে সেনসেক্স এবং নিফটি। এ দিন সেনসেক্স বেড়েছে ৭৫৩ পয়েন্ট। আর নিফটি বৃদ্ধি পেয়েছে ২০০ পয়েন্ট। আর আজকের দিনে হিরো সেক্টর ছিল ব্যাঙ্কিং। এই ক্ষেত্রের একাধিক শেয়ার লাফাচ্ছে।

এ দিন আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক অনেকটাই উপরে শেষ করেছে। এছাড়া এইচইউএল, ট্রেন্ট এবং টিসিএস-এর মতো স্টকও অনেকটাই লাফিয়েছে। 

সেনসেক্স এবং নিফটিতে কী হবে? 
আজ সেনসেক্স ওপেন করে ৭৮,৬১৭ পয়েন্ট। আগের দিনের ৭৮,৫২০ পয়েন্ট থেকে বেশ কিছুটা বেড়েই শুরু করে সেনসেক্স। তারপর এটা সারাদিন আপ ট্রেন্ডেই থাকে। দিনের শেষে ৭৫৩ পয়েন্ট বেড়ে ২৯,২৭৩-এ পৌঁছে যায় সেনসেক্স। একই ট্রেন্ড ছিল নিফটির। মঙ্গলবার ২৪,৩৭৪ পয়েন্টে শুরু করে নিফটি। আগের দিনের ২৪,৩৬৪ পয়েন্ট থেকে বেড়েই শুরু করে মার্কেট। দিনের শেষে ২১১ পয়েন্ট বেড়ে এটা ২৪,৫৭৬-এ গিয়ে শেষ করে। 

কোন কোন স্টক লাফিয়েছে
আজ বেশ কিছু স্টকই লাফিয়েছে। আইসিআইসি ব্যাঙ্ক শেয়ার ২.৪১ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক শেয়ার ২.০৪ শতাংশ এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ১.৭২ শতাংশ বেড়েছে লার্জক্যাপ সেকশনে। এইউ ব্যাঙ্ক শেয়ারের দাম বেড়েছে ৪.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আইডিএফসি ব্যাঙ্ক, কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্ক গ্রিন জোনে শেষ করেছে।

কেন বেড়েছে স্টক মার্কেট?
১. তেলের দাম অনেকটাই কমেছে। ব্রেন্ট্র ক্রুট অয়েলের দাম কমে ৯৫ ডলারে নেমে এসেছে। তার ফলে অনেক বিনিয়োগকারীই শেয়ারবাজারে বিনিয়োগ করার সাহস দেখিয়েছেন। 
২. গ্লোবাল সিগন্যাল পজিটিভ রয়েছে। হ্যাংসেং, নিক্কেই ও কোসপির মতো এশিয়ার শেয়ার মার্কেটেও আজ লাফিয়েছে। আর সেই ট্রেন্ড ধরেই আজ স্টক মার্কেট বেড়েছে।
৩. ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আবার কথাবার্তা শুরু হতে চলেছে। যার ফলে দেখা গিয়েছে ভারতের শেয়ারবাজারে। নিফটি এবং সেনসেক্স দুইই বেড়েছে।

তবে এই সময় বিনিয়োগ করতে চাইলে সাবধান হতে হবে। দেখেশুনে রিসার্চ করেই ইনভেস্ট করুন। নইলে বিপদ বাড়বে।   

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement