Advertisement

Share market Crash: মাথায় হাত ইনভেস্টরদের, আজ আবার পড়ছে শেয়ারবাজার, কোন কোন স্টকে ক্ষতি?

ফের পড়ছে শেয়ারবাজার। একাধিক স্টকের হাল খারাপ। কেন এই পতন? সব তথ্য জানতে পড়ুন নিবন্ধটি।

শেয়ারবাজারে ক্র্যাশশেয়ারবাজারে ক্র্যাশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2026,
  • अपडेटेड 11:25 AM IST
  • ফের পড়ছে শেয়ারবাজার
  • একাধিক স্টকের হাল খারাপ
  • কেন এই পতন?

বৃহস্পতিবার ফের পড়ল ভারতের শেয়ারবাজার। সেনসেক্স এবং নিফটি, দুইয়ের হালই খারাপ। এ দিন সকাল ১০.২৩ মিনিটে সেনসেক্স পড়েছে ১০৫ পয়েন্ট। এটি রয়েছে ৭৩,৮৬৯ পয়েন্টের আশপাশে। ও দিকে নিফটির হালও খারাপ। এটি পড়েছে ৩৭ পয়েন্ট। এই সূচক রয়েছে ২৩,১৭৬ পয়েন্টের আশপাশে।

আর মার্কেটের এই পতনের পিছনে আমেরিকা ও ইরানের সংঘাত রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের দাবি, ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে হুমকি দিয়ে রেখেছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তাই পড়ছে সেনসেক্স ও নিফটি।

তেলের দাম বৃদ্ধি
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৪.৯৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ডব্লুটিআই ক্রুডের দাম ২.২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২.০৫ ডলারে দাঁড়িয়েছে।

আর ভারতের জন্য তেলের দাম বৃদ্ধি অবশ্যই উদ্বেগের বিষয়। কারণ, আমাদের চাহিদার অধিকাংশ তেলই আমদানি হয়। তাই তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং অর্থনীতির উপর অতিরিক্ত চাপ পড়তে পারে।

আইটি শেয়ারে বড় ধাক্কা
সারা বিশ্বে পড়ছে আইটি শেয়ার। আর তার প্রভাব ভারতীয় আইটি শেয়ারেও দেখা দিচ্ছে। এ দিন নিফটি আইটি সূচক ২.৩১ শতাংশ পড়েছে।

আজ এইচসিএল ৩.৫৭ শতাংশ পড়েছে। এছাড়া ইনফোসিস ২.৫৮ শতাংশ, টেক মাহিন্দ্রা ২.২৯ শতাংশ এবং টিসিএস ১.৪৩ শতাংশ কমেছে। এছাড়া ট্রেন্ট, টাইটন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং আলট্রা টেক সিমেন্টের শেয়ারের দামও পড়েছে।


যদিও বাজারের এই অবস্থার মধ্যেও কিছু স্টক মোটামুটি ভাল খবর দিয়েছে। এই যেমন পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া ১.০৩ শতাংশ বেড়েছে। এছাড়া ভারতী এয়ারটেল ০.৬৭ শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক ০.৫১ শতাংশ এবং ইন্টারগ্লোব এভিয়েশন ০.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া সানফার্মা, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শেয়ারও গ্রিন জোনে রয়েছে।


কেন এমন পরিস্থিতি?
এই প্রসঙ্গে জিওজিৎ ইনভেস্টমেন্ট ফিনান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয়কুমার বলেন, 'পশ্চিম এশিয়ার নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আমেরিকায় মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে শেয়ারবাজার নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।'

Advertisement

তাঁর মতে, ব্রেন্ট ক্রুডের দাম আবার ৯৫ ডলারের কাছাকাছি পৌঁছে যাওয়া এবং আমেরিকার মূল্যস্ফীতি ৪.২ শতাংশে ওঠায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। এর ফলে মার্কিন বন্ড বৃদ্ধি পেতে পারে। তাতে গোটা বিশ্বের শেয়ারবাজার, বিশেষ করে আইটি ক্ষেত্রে আরও চাপ পড়ার আশঙ্কা।

তিনি আরও জানান, রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পদক্ষেপে টাকার স্থিতিশীলতা কিছুটা ফিরেছে। কিন্তু তারপরও বাজারের মনোভাব ইতিবাচক হয়নি।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তাঁর আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement