Advertisement

Share Market Crash: শেয়ারবাজারে প্যানিক মোড, খুলতেই ক্র্যাশ Sensex-Nifty, টাকা ডুবছে এই সব স্টকে

আজ সকালে আবার ক্র্যাশ ভারতের শেয়ারবাজার। বৃহস্পতিবার দিনের শুরুতেই ৩০ শেয়ারের সেনসেক্স ৮০০ পয়েন্ট পড়ে গিয়েছে। ও দিকে নিফটি ২০০ পয়েন্ট ডাউন। আর শেয়ারবাজারের এহেন পতনের নেপথ্যে হরমুজ উত্তেজনা ও তেলের দাম বৃদ্ধি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

শেয়ার মার্কেট ক্র্যাশশেয়ার মার্কেট ক্র্যাশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 10:17 AM IST
  • আজ সকালে আবার ক্র্যাশ ভারতের শেয়ারবাজার
  • বৃহস্পতিবার দিনের শুরুতেই ৩০ শেয়ারের সেনসেক্স ৮০০ পয়েন্ট পড়ে গিয়েছে
  • শেয়ারবাজারের এহেন পতনের নেপথ্যে হরমুজ উত্তেজনা ও তেলের দাম বৃদ্ধি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

আজ সকালে আবার ক্র্যাশ ভারতের শেয়ারবাজার। বৃহস্পতিবার দিনের শুরুতেই ৩০ শেয়ারের সেনসেক্স ৮০০ পয়েন্ট পড়ে গিয়েছে। ও দিকে নিফটি ২০০ পয়েন্ট ডাউন। আর শেয়ারবাজারের এহেন পতনের নেপথ্যে হরমুজ উত্তেজনা ও তেলের দাম বৃদ্ধি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ভারতীয় শেয়ারবাজারে যে এমন পরিস্থিতি হতে পারে, সেটা আগেভাগেই বোঝা গিয়েছিল। বিশ্বের একাধিক মার্কেটই আজ ছিল রেড জোনে। তাই আশঙ্কা করা হয়েছিল সেনসেক্স এবং নিফটির হাল খারাপ হবে। আর যেমন ভাবা তেমন কাজ। 

কী অবস্থা শেয়ারবাজারে? 
আগের দিনের ক্লোজিং ৭৮৫১৬ থেকে কিছুটা নেমে বৃহস্পতিবার ৭৭,৯৮৩ পয়েন্ট শুরু করে সেনসেক্স। তারপর আরও কিছুটা পড়ে যায় বাজার। এটা ৮২৩ পয়েন্ট পড়ে যায়। 

সেনসেক্সের মতোই নিফটির হালও ছিল খারাপ। নিফটি ২৪,৩৭৮ পয়েন্ট থেকে নেমে ২৪,২০২ পয়েন্ট শুরু করে। তারপর ২৪,১৩৪ পয়েন্টে স্লিপ করে যায়। 

সারা বিশ্বের হাল খারাপ
সারা পৃথিবীর শেয়ারবাজারের হালই খারাপ। আমেরিকার স্টক মার্কেটও আজ রেড জোনে শেষ করে। এশিয়ার মার্কেটের অবস্থাও ভাল নয়। 

এ দিন জাপানের নিক্কেই পড়ে যায় ৬৫০ পয়েন্ট। হংকংয়ের হ্যাঙ্গসেঙ্গ ৩০০ পয়েন্ট পড়েছে। এছাড়া কোসপি পড়ে যায় প্রায় ১ শতাংশ। 

তেলের দাম বাড়াটাই কারণ

শেয়ারবাজারের এহেন পতনের নেপথ্যে রয়েছে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। আসলে হরমুজ নিয়ে উত্তেজনা তৈরি হতেই মহার্ঘ হয়েছে তেল। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ও দিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে ৮ শতাংশ।
 

স্টক মার্কেটের অবস্থা খারাপ
আজ সকালেই ১০৯৫ স্টক রেড জোনে শুরু করে। এগুলির মধ্যে একাধিক পরিচিত স্টক রয়েছে। আর সেই তালিকায় রয়েছে, টেক মাহিন্দ্রা শেয়ার ২.৬০ শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ২.২০ শতাংশ এবং ইটারনাল ২.১৫ শতাংশ নেমেছে। মিডক্যাপ ক্যাটাগোরিতে অশোক লেল্যান্ড শেয়ার ৩.১০ শতাংশ এবং ডিক্সন টেক শেয়ার ২ শতাংশ পড়েছে। 

Advertisement

তাই এই সময় একটু সাবধানে স্টক মার্কেটে বিনিয়োগ করুন। রিসার্চ করার পরই ইনভেস্ট করবেন। নইলে বিপদ বাড়বে বই কমবে না।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

Read more!
Advertisement
Advertisement