
পুজোর আগের দিন শেয়ারবাজারের বিরাট লাফ। বৃহস্পতিবার সেনসেক্স এবং নিফটি গ্রিন জোনে খুলছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি দুইই লাফিয়েছে। এ দিন শুরুতেই ৫০০ পয়েন্ট উঠেছে সেনসেক্স। আর অন্যদিনে নিফটি ২২,৭০০ পয়েন্ট ছাড়িয়েছে। আর এদিন লাফিয়েছে আইটি স্টকগুলি। টেক মাহিন্দ্রা থেকে শুরু করে টিসিএস, ইনফোসিসের মতো স্টকগুলি উঠেছে। তাতেই লক্ষ্মীলাভ হয়েছে বিনিয়োগকারীদের।
কী হয়েছে শেয়ারবাজারে?
বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ সেনসেক্স ৪৩৩.৮৩ পয়েন্ট বা ০.৬০ শতাংশ উঠেছে। এটি পৌঁছয় ৭৩,২১৫.৭২ পয়েন্টে। এ দিন ৭২,৯৬৫.৮০ পয়েন্টে খুলেছিল এই সূচক।
অন্যদিকে সকাল ৯টা ২৬ মিনিট নাগাদ নিফটি ৫০ সূচক ১২১.১৫ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে যায়। এটি ২২,৭৪৩.৮৫ পয়েন্টে পৌঁছয়। এ দিন ২২,৬৭১.৩০ পয়েন্টে খুলেছিল নিফটি।
বুধবার অবশ্য পড়েছিল শেয়ারবাজার। সেদিন সেনসেক্স ০.৩৪ শতাংশ এবং নিফটি ০.৪৪ শতাংশ কমেছিল। আগের দিন ফল করার পর বৃহস্পতিবার বাজারে এই উত্থানে খুশি বিনিয়োগকারীরা।
কোন কোন স্টকে বিরাট লাভ?
বৃহস্পতিবার বাজারের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে আইটি সংস্থাগুলির। নিফটি আইটি সূচক ১.৫৪ শতাংশ বেড়েছে। আসুন কোন কোন স্টক কোটিপতি করছে, জেনে নেওয়া যাক-
এছাড়াও আলট্রাটেক সিমেন্ট, হিন্দুস্তান ইউনিলিভার এবং ইন্ডিগোর শেয়ারও এদিন ঊর্ধ্বমুখী রয়েছে।
যদিও বাজারের সব শেয়ার গ্রিন জোনে ছিল না। বাজাজ ফিনান্স ও বাজাজ ফিনসার্ভের শেয়ার ০.২৩ শতাংশ করে কমেছে। ইটারনালের শেয়ার কমেছে ০.২৫ শতাংশ। সান ফার্মা, এনটিপিসি, টাইটন, লারসেন অ্যান্ড টুব্রো, ট্রেন্ট, আদানি পোর্টস এবং বিইল-এর শেয়ারও রেড জোনে ছিল।
নিফটি ১০০ ০.২৫ শতাংশ বেড়েছে। নিফটি ২০০ বৃদ্ধি পেয়েছে ০.১৫ শতাংশ। নিফটি ৫০০ বেড়েছে ০.০৬ শতাংশ।
আমেরিকার মূল্যবৃদ্ধির দিকে নজর
প্রসঙ্গত, বাজার উঠছে। তবে এরপরও বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা রয়েছে। কারণ, আমেরিকায় প্রত্যাশার তুলনায় মূল্যবৃদ্ধির হার বেশি হয়েছে। যার ফলে চলতি বছরে ফের সুদের হার বাড়াতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। সেই সম্ভাবনা নিয়েই উদ্বেগ রয়েছে বাজারে।
আমেরিকায় সুদের হার বাড়লে ডলারে বিনিয়োগ হতে পারে। এর ফলে ভারতের মতো উন্নয়নশীল বাজার থেকে বিদেশি বিনিয়োগের কিছু অংশ অন্যত্র চলে যাওয়ার আশঙ্কা থাকে।