Advertisement

PPF ও Fixed Deposit এ সুদের হার ঘোষণা করল সরকার, দেখুন নয়া রেট

নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণায় রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাকাউন্টসে মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প।

ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হারক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 10:08 PM IST
  • সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
  • ১ এপ্রিল থেকে কার্যকর এই সুদের হার।

এপ্রিল মাস থেকে শুরু হয়েছে নতুন আর্থিক বছর। নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণায় রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাকাউন্টসে মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর এই সুদের হার। আগামী ৩ মাস অর্থাৎ জুন পর্যন্ত একই থাকবে। 

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে এবারও সুদের হার অপরিবর্তিত। ফলে আগের হারই থাকছে। বস্তুত দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হারে কোনও বদল হয়নি।  অর্থমন্ত্রকের ত্রৈমাসিক পর্যালোচনায় জানানো হয়েছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে সুদের হার একই থাকছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের সুদের হার আগের একই থাকবে।

কোন প্রকল্পে সুদের হার কত? সুকন্যা সমৃদ্ধি যোজনায় আগের মতোই ৮.২% সুদ। পিপিএফ এবং ৩ বছরের মেয়াদী আমানতের ওপর সুদের হার ৭.১%। অন্যদিকে পোস্ট অফিস সেভিংস ডিপোজিটে ৪% সুদ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি) সুদের হার ৭.৭%। মান্থলি ইনকাম স্কিমে সুদের হার ৭.৪%। কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৭.৫%। মেয়াদ ১১৫ মাস।

সুকন্যা সমৃদ্ধি যোজনা ৮.২% 
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ৭.১% 
৩ বছরের আমানত (TD) ৭.১% 
ন্যাশনাল সেভিংস স্কিম (NSC) ৭.৭% 
কিষাণ বিকাশ পত্র (KVP) ৭.৫% 
পোস্ট অফিস সেভিংস ডিপোজিট ৪.০%
মাসিক আয় যোজনা (MIS) ৭.৪% 

টানা ৮টি ত্রৈমাসিক ধরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও বদল করল না সরকার। শেষবার সুদের হার সংশোধন হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে। অনেকেই আশা করেছিলেন, এবার হয়ত সুদের হার বাড়তে পারে। কিন্তু তা হল না। 

Read more!
Advertisement
Advertisement