Advertisement

PPF ও Fixed Deposit সুদের হার ঘোষণা করল সরকার, রেট দেখুন

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পাওয়া সুদের হার ঘোষণা করল সরকার। পোস্ট অফিসের ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে কিষাণ বিকাশপত্রের মতো স্কিমের কত পাবেন, জেনে নিন।

ক্ষুদ্র সঞ্চয় স্কিমক্ষুদ্র সঞ্চয় স্কিম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Oct 2026,
  • अपडेटेड 8:09 PM IST
  • অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পাওয়া সুদের হার ঘোষণা।
  • সুদের হারে কোনও বদল নেই।

অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন্স সেভিংসের মতো সরকারি সঞ্চয় স্কিমের সুদের হার জানানো হল। কেন্দ্র জানান, আগামী তিন মাস সুদের হারে কোনও পরিবর্তন হবে না। ফলে ডিসেম্বর পর্যন্ত সুদের হার একই থাকবে। পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে বেড়েছে মূল্যবৃদ্ধি। ফলে অনেকেই সুদ বাড়ানোর আশা করেছিলেন। কিন্তু তা হল না।

১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে একই সুদের হার। মোদ্দা কথা হল, আগের সুদের হারই অপরিবর্তিত রাখা হল। এনিয়ে টানা দশম ত্রৈমাসিকেও কোনও বদল হল না। গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিবৃতি অনুযায়ী, আগের ত্রৈমাসিকের মতোই অক্টোবর থেকে ডিসেম্বর একই সুদের হার থাকবে। বলে রাখি, প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার পর্যালোচনা করে সরকার।  বেশির ভাগ ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হারে ২০২৩-২৪ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের পর থেকে কোনও পরিবর্তন হয়নি। তবে ২০২৪ সালের এপ্রিল মাসে ৩ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটের সুদের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.১ শতাংশ করা হয়েছিল। একই সময়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারও ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২ শতাংশ করা হয়। তার পর থেকে এই দুই প্রকল্পের সুদের হারে আর কোনও পরিবর্তন হয়নি।

কোন স্কিমে কত সুদ?

পিপিএফ: ৭.১% 
সিনিয়র সিটিজেন: ৮.২% 
সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮.২% 
এনএসসি: ৭.৭% 
কিষাণ বিকাশ পত্র: ৭.৫% 
এমআইএস: ৭.৪% 
১ বছরের এফডি: ৬.৯% 
২ বছরের এফডি: ৭.০% 
৩ বছরের এফডি: ৭.১% 
৫ বছরের এফডি: ৭.৫% 
৫ বছরের রেকারিং: ৬.৭%
ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট    ৪.০%

সহজ হিসেব বুঝুন

ধরা যাক, আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায় প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করছেন। বর্তমান ৮.২ শতাংশ সুদের হার। পুরো সময় রাখলে হিসেবটা হবে এমন

মাসে সঞ্চয়: ৫,০০০ টাকা
বার্ষিক সঞ্চয়: ৬০,০০০ টাকা
সময়: ১৫ বছর
মোট জমা: ৯ লক্ষ 
ম্যাচিওরিটি: ২১ বছর
সুদের হার: ৮.২%
২১ বছরে: প্রায় ২৮.৫ লক্ষ 
সুদ: প্রায় ১৯.৫ লক্ষ

Advertisement

এবার আসার যাক পিপিএফে। ধরা যাক, প্রতি মাসে আপনার সঞ্চয় ৫০০০ টাকা। সুদ ৭.১ শতাংশ।

মাসিক বিনিয়োগ: ৫,০০০ টাকা
বার্ষিক বিনিয়োগ: ৬০,০০০ টাকা
সময়কাল: ১৫ বছর
১৫ বছরে: ৯ লক্ষ টাকা
সুদের হার: ৭.১%
মোট অর্থ: প্রায় ১৫.৯৮ লক্ষ টাকা

বাজারের ওঠানামা থেকে দূরে তুলনামূলক স্থির সুদে সঞ্চয় করতে চান, এমন বিনিয়োগকারীদের মধ্যে এই সরকারি স্কিমগুলির জনপ্রিয়তা রয়েছে। পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্কিমে কর সংক্রান্ত সুবিধাও মেলে।
 

Read more!
Advertisement
Advertisement