Advertisement

Stock Market Crash: খুলতেই ১৬০০ পয়েন্ট ক্র্যাশ সেনসেক্স, যুদ্ধ শুরুর ইঙ্গিতেই ধরাশায়ী এই সব স্টক

আমেরিকা-ইরান যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। উল্টে পাকিস্তানে শান্তি প্রক্রিয়া ভেঙে যাওয়ার ফলে আবারও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যার ফলে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সেই সঙ্গে পড়ছে শেয়ারবাজারও। 

স্টক মার্কেট ক্র্যাশস্টক মার্কেট ক্র্যাশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 10:07 AM IST
  • আমেরিকা-ইরান যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই
  • উল্টে পাকিস্তানে শান্তি প্রক্রিয়া ভেঙে যাওয়ার ফলে আবারও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি
  • সেই সঙ্গে পড়ছে শেয়ারবাজারও

আমেরিকা-ইরান যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। উল্টে পাকিস্তানে শান্তি প্রক্রিয়া ভেঙে যাওয়ার ফলে আবারও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যার ফলে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সেই সঙ্গে পড়ছে শেয়ারবাজারও। 

আজ বাজার খুলতেই ক্র্যাশ করেছে নিফটি ও সেনসেক্স। ৩০ শেয়ারের সেনসেক্স আজ শুরুতেই ১৬০০ পয়েন্ট নেমেছে। এছাড়া নিফটি ইন্ডেক্স ৪৯০ পয়েন্ট পড়েছে। ইন্ডিগো, বাজাজ ফিন্যান্স, এশিয়ান পেইন্টস ও এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের হাল আজ খারাপ।

সেনসেক্স এবং নিফটি খোলার পরই ক্র্যাশ করেছে
শুক্রবার সেনসেক্স বন্ধ হয়েছিল ৭৭,৫৫০ পয়েন্টে। আর আজ দিনের শুরুতেই এটা পড়ে যায় ৭৫,৯৩৭ পয়েন্টে। তারপর কিছু সেকেন্ডের মধ্যেই এটা নেমে যায় ৭৫,৮৬৮ পয়েন্টে। 

আর শুধু সেনসেক্স নয়, এ দিন ধরাশায়ী হয়েছে নিফটিও। এটি আগের দিনের বন্ধ ২৪,০৫০-এর তুলনায় ২৩,৫৮৯ পয়েন্টে খোলে। 

কোন কোন স্টকের অবস্থা আজ খারাপ? 
এ দিন শেয়ারবাজারের একাধিক স্টকের হাল খারাপ। ইন্ডিগো শেয়ার ৪ শতাংশ, বাজাজ ফিনান্সের শেয়ার ২.৯০ শতাংশ, এসবিআই-এর শেয়ার ২.৮০ শতাংশ, রিলায়েন্সের শেয়ার ২.৭০ শতাংশ এবং এইচডিএফসি-এর শেয়ার ২.৬০ শতাংশ পড়েছে লার্জ ক্যাপ ক্যাটাগোরিতে। এছাড়া মিডক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরের অবস্থাও আজ খারাপ হয়েছে।

কেন পড়ছে শেয়ারবাজার? 
শেয়ারবাজারের আজ এই পতনের নেপথ্যে রয়েছে ইরান-আমেরিকার যুদ্ধ পরিস্থিতি। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানে মধ্যস্ততায় কথা বলেও শান্তি পরিকল্পনা ভেঙে গিয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকাও হরমুজ থেকে কোনও তেল বা গ্যাসের জাহাজ পেরতে দেবে না বলে করেছে ঘোষণা। আর এই ঘোষণার পরই হু হু করে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে পড়েছে শেয়ারবাজার। প্রায় গোটা পৃথিবীর হালই খারাপ। 

এ দিন জাপানের নিক্কেই ৬০০ পয়েন্ট ও হংকংয়ের হ্যাংসেং ৪০০ পয়েন্ট নেমেছে। আর সেই ট্রেন্ড ধরেই আজ ধরাশায়ী হয়েছে সেনসেক্স ও নিফটি। যার ফলে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ডুবে গিয়েছে। তাই এই সময় সাবধানে বিনিয়োগ করতে হবে। কোও বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই টাকা ঢালুন মার্কেটে। নইলে বিপদের শেষ থাকবে না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement