Advertisement

Stock Market Crash: শেয়ারবাজার লালে লাল! Sensex-এ হাহাকার, কোন কোন স্টকে ডুবছেন লগ্নিকারীরা?

সোমবার বিরাট পতন দেখেছে শেয়ারবাজার। তলিয়ে গিয়েছিল নিফটি ও সেনসেক্স। আর মঙ্গলবারও সেই একইভাবে শুরু করল বাজার। এ দিন কিছুটা নেমে ৭২,৬৩৩ পয়েন্ট শুরু করে সেনসেক্স। তারপর মাত্র ৫ মিনিটে ৬০০ পয়েন্টের বেশি পড়ে যায় সূচক। এটি ৭২,১৩৬ পয়েন্টে নেমে যায়। 

স্টক মার্কেটে ক্র্যাশস্টক মার্কেটে ক্র্যাশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 10:54 AM IST
  • সোমবার বিরাট পতন দেখেছে শেয়ারবাজার
  • তলিয়ে গিয়েছিল নিফটি ও সেনসেক্স
  • মঙ্গলবারও সেই একইভাবে শুরু করল বাজার

সোমবার রক্তক্ষরণ দেখছে ভারতের শেয়ারবাজার। আর সেই ট্রেন্ড বজায় রেখে মঙ্গলবারও পড়ল সেনসেক্স ও নিফটি। সকালের দিকে এই দুই সূচকই কিছুটা নীচে শুরু করে। তারপর অনেকটাই তলিয়ে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ শেয়ারের সেনসেক্স ৬০০ পয়েন্টের বেশি পড়েছে। ওদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটি পড়েছে ২২,৬০০ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কয়েকটি বড় কোম্পানির শেয়ারেও পতন লক্ষ করা গিয়েছে। 

আজ কীভাবে পড়ল বাজার?
সোমবার বিরাট পতন দেখেছে শেয়ারবাজার। তলিয়ে গিয়েছিল নিফটি ও সেনসেক্স। আর মঙ্গলবারও সেই একইভাবে শুরু করল বাজার। এ দিন কিছুটা নেমে ৭২,৬৩৩ পয়েন্ট শুরু করে সেনসেক্স। তারপর মাত্র ৫ মিনিটে ৬০০ পয়েন্টের বেশি পড়ে যায় সূচক। এটি ৭২,১৩৬ পয়েন্টে নেমে যায়। 

ও দিকে সেনসেক্সের পাশাপাশি নিফটিও পড়েছে আজ। এ দিন ৫০ শেয়ারের এই সূচক আগের দিনের ক্লোজিং ২২,৭৮০ পয়েন্টের থেকে কিছুটা নেমে ২২,৭৩২ পয়েন্টে ওপেনিং করে। কিন্তু তারপর হঠাৎ করেই ২০০ পয়েন্টের বেশি ডুবে যায় নিফটি। এটি নেমে আসে ২২,৫৮০ পয়েন্টে। 

সোমবারও ধস নেমেছে স্টক মার্কেটে
সপ্তাহের প্রথম দিন সোমবার ব্যাপক পতনের মুখোমুখি হয় ভারতের শেয়ারবাজার। সোমবার দিনের পুরোটা সময় ধরেই নেমেছে ভারতের দুই সূচক। দিনের শেষে বিএসই সেনসেক্স ১১২৪ পয়েন্ট কমে ৭২,৭৭১ পয়েন্টে ক্লোজিং দেয়। অন্যদিকে এনএসই নিফটি ২৬০ পয়েন্ট ডাউনে ২২,৭৮০ পয়েন্টে শেষ করে। 

আর গতকাল শেয়ারবাজারের এহেন পতনের জন্য ৮.৮১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। হিসেব বলছে, শুক্রবার  ৪,৮৩,২৫,০৬৭.২৬ কোটি টাকা ছিল বিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধন। তবে সোমবার বাজার যখন ক্লোজিং করে, তখন সেটা ৪,৭৪,৪৩,৮৮৫.৬৫ কোটি টাকায় নেমে এসেছে। 

বিদেশ থেকেই আসছিল অ্যালার্ট
সেনসেক্স এবং নিফটিতে যে বড় পতন আসতে পারে, এর একটা আভাস মিলেছিল বিদেশের বাজার থেকে। আগের ট্রেডিং সেশনে মার্কিন স্টক মার্কেটে পতন দেখা গিয়েছে। ডাও জোন্স ৩৪৭ পয়েন্ট এবং নাসদাক কমেছে ২৪৮ পয়েন্ট। এছাড়া মঙ্গলবার এশিয়ার স্টক মার্কেটও ধসের সম্মুখীন হয়েছে। জাপানের নিক্কেই প্রায় ৮০০ পয়েন্ট কমেছে। হ্যাং সেং ড্রপ করেছে ২০০ পয়েন্ট। সেই মতো ভারতের বাজারেও বিরাট পতন দেখা গিয়েছে। 

Advertisement

এই সব স্টকের হাল খারাপ
শেয়ারবাজারে ধস। যার ফলে একাধিক স্টকের হাল হয়েছে খারাপ। এই যেমন বাজাজ ফাইন্যান্সের শেয়ার ২.১০ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ১.৭০ শতাংশ, কোট্যাক ব্যাঙ্কের শেয়ার ১.৫০ শতাংশ এবং রিলায়েন্সের শেয়ার ১.৩০ শতাংশ কমেছে। আবার ইনফোসিসের শেয়ার ১.৪০ শতাংশ নীচে ট্রেড করছিল। মিডক্যাপ সেকশনে পলিসি বাজারের শেয়ার ৪ শতাংশ এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ার ২.১৫ শতাংশ কমেছে। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement