Advertisement

Stock Market Factors: ভোটের ফল থেকে তেলের দাম... জানুন কোন ৩ ফ্যাক্টর শেয়ারবাজারে ফেলবে প্রভাব

আগামিকাল, সোমবার শুরু শেয়ারবাজারের নতুন সপ্তাহের খেলা। আর চলতি সপ্তাহে একাধিক ফ্যাক্টর স্টক মার্কেটের মতিগতি বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিশ্ববাজারে তেলের দামে রয়েছে অস্থিরতা। পাশাপাশি একাধিক রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলও আসতে চলছে। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তও নিতে পারে এই সপ্তাহে। আর এই সব বিষয়গুলি সরাসরি শেয়ারবাজারের উপর এফেক্ট ফেলবে। 

স্টক মার্কেট ফ্যাক্টরস্টক মার্কেট ফ্যাক্টর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 12:26 PM IST
  • আগামিকাল, সোমবার শুরু শেয়ারবাজারের নতুন সপ্তাহের খেলা
  • চলতি সপ্তাহে একাধিক ফ্যাক্টর স্টক মার্কেটের মতিগতি বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা
  • বিশ্ববাজারে তেলের দামে রয়েছে অস্থিরতা

আগামিকাল, সোমবার শুরু শেয়ারবাজারের নতুন সপ্তাহের খেলা। আর চলতি সপ্তাহে একাধিক ফ্যাক্টর স্টক মার্কেটের মতিগতি বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিশ্ববাজারে তেলের দামে রয়েছে অস্থিরতা। পাশাপাশি একাধিক রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলও আসতে চলছে। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তও নিতে পারে এই সপ্তাহে। আর এই সব বিষয়গুলি সরাসরি শেয়ারবাজারের উপর এফেক্ট ফেলবে। 

তাই আর দেরি করে লাভ নেই। বরং কোন কোন ফ্যাক্টর এই সপ্তাহে খেলা ঘুরিয়ে দিতে পারে, সেটা জেনে নিন। 

প্রথম ফ্যাক্টর, ভোটের রেজাল্ট স্টক মার্কেটে প্রভাব ফেলতে পারে
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, সোমবার থেকে মার্কেটে কী হবে, সেটা অনেকটাই নির্ভর করছে বিধানসভা নির্বাচনগুলিতে ঠিক কী ফলাফল হবে তার উপর। মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরির ভোটের ফলাফল প্রকাশিত হবে সোমবার। আর তার প্রভাব পড়বে সেনসেক্স এবং নিফটির উপর। 

পিটিআই-এর রিপোর্ট জানাচ্ছে, এই সব রাজ্যের ভোটের ফলাফল সরাসরি বাজারে এফেক্ট ফেলবে। মার্কেটের নজর থাকবে এবার পশ্চিমবঙ্গে কি বিজেপি আসতে চলেছে? কেরল এবং তামিলনাড়ুতেও কি পরিবর্তন হচ্ছে? এই সব প্রশ্নের উত্তরের উপর অনেক কিছুই নির্ভর করছে। 

দ্বিতীয় ফ্যাক্টর, তেলের দামে আগুন
হরমুজ প্রণালী নিয়ে আপডেটের দিকে তাকিয়ে রয়েছে ভারতের বাজার। ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম অনেকটাই উপরে উঠেছে। ব্যারেল প্রতি ১১৪ ডলার ছুঁয়ে ফেলেছে এর দাম। আর সেই কারণেই শেয়ারবাজারের বড় ক্ষতি হয়েছে। তাই এই দিকেও খেয়াল থাকবে মার্কেটের। তেলের দাম আরও বাড়লে বাজারের মুড কেমন থাকবে, সেটাই এখন দেখার। 

তৃতীয় ফ্যাক্টর, একাধিক কোম্পানির রেজাল্ট
মাথায় রাখতে হবে, এই সপ্তাহে একাধিক বড় বড় সংস্থা নিজেদের রেজাল্ট জানাবে। আর সেই তালিকায় BHEL, অম্বুজা সিমেন্ট, হিরো মটোকর্প, M&M-এর মতো স্টক রয়েছে। আর এই স্টকগুলোর রেজাল্ট কেমন হয়, সেই দিকেও অনেকেই তাকিয়ে রয়েছে। সেই মতো শেয়ারবাজার উঠতে বা নামতে পারে। 

Advertisement


বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

Read more!
Advertisement
Advertisement