Advertisement

Cash Crunch in Banks: হঠাৎ নগদ টাকার অভাব ব্যাঙ্কগুলিতে, সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে?

ব্যাঙ্কগুলির হাতে টাকার ঘাটতি রয়েছে। যেই কারণে একে অপরের কাছ থেকে স্বল্প সময়ের জন্য টাকা ধার নেওয়ার খরচও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আরবিআইয়ের নির্ধারিত সুদের হার ছিল ৫.৫০ শতাংশ। তবে ব্যাঙ্কগুলির মধ্যে স্বল্পমেয়াদি ঋণের গড় সুদের হার ছিল ২৫ বেসিস পয়েন্ট বেশি।

হঠাৎ নগদ টাকার অভাব ব্যাঙ্কগুলিতেহঠাৎ নগদ টাকার অভাব ব্যাঙ্কগুলিতে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 10:10 AM IST
  • ব্যাঙ্কগুলির হাতে টাকার ঘাটতি রয়েছে
  • যেই কারণে একে অপরের কাছ থেকে স্বল্প সময়ের জন্য টাকা ধার নেওয়ার খরচও বেড়েছে
  • সোমবার আরবিআইয়ের নির্ধারিত সুদের হার ছিল ৫.৫০ শতাংশ

ভারতের ব্যাঙ্কগুলির কাছে নগদের টান। প্রায় পাঁচ মাস পর ফের একই সমস্যায় ভুগছে ভারতীয় ব্যাঙ্কগুলি। কর জমা দেওয়া এবং ব্যাঙ্ক থেকে নগদ টাকা তোলার পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাঙ্কগুলির হাতে থাকা টাকার পরিমাণ কমে গিয়েছে। এমনটাই জানা গিয়েছে। 

যদিও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ব্যাঙ্কগুলির স্বল্পমেয়াদি প্রয়োজন মেটাতে নতুন করে টাকা জোগাচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ব্লুমবার্গের (Bloomberg) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ককে ১২,৮২৫ কোটি টাকা দিয়েছে আরবিআই। গত ২৯ জুনের পর এই প্রথম ব্যাঙ্কগুলিকে এভাবে টাকা দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

যদিও মাত্র দু'মাস আগেও ছবিটা একবারে আলাদা ছিল। তখন ব্যাঙ্কগুলির হাতে ছিল রেকর্ড পরিমাণ অতিরিক্ত টাকা। বিদেশে বসবাসকারী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহ এবং টাকার দাম ধরে রাখার জন্য আরবিআইয়ের বিশেষ কর্মসূচির মাধ্যমে বিপুল পরিমাণ ডলার এসেছিল দেশে। তার জেরেই ব্যাঙ্কগুলির হাতে অতিরিক্ত টাকা ছিল।

কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থায় টাকার টান পড়ার অন্যতম কারণ হল কর জমা দেওয়া। এছাড়া নগদ টাকা তোলার পরিমাণও বেড়ে গিয়েছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের (IDFC First Bank) প্রধান অর্থনীতিবিদ গৌরা সেনগুপ্ত ব্লুমবার্গকে জানিয়েছেন, সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ব্যাঙ্ক থেকে নগদ টাকা বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। কিন্তু চলতি বছরে সেই ট্রেন্ড অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাঁর মতে, আগামী কোয়ার্টারে ব্যাঙ্কিং ব্যবস্থায় টাকার ঘাটতি থাকতে পারে।

এর ফলে নিজেদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ব্যাঙ্কগুলিকে অন্য ব্যাঙ্ক বা আরবিআইয়ের কাছ থেকে আরও বেশি করে টাকা ধার করতে হতে পারে।

ব্যাঙ্কগুলির মধ্যে টাকা ধার নেওয়ার খরচ বাড়ছে
ব্যাঙ্কগুলির হাতে টাকার ঘাটতি রয়েছে। যেই কারণে একে অপরের কাছ থেকে স্বল্প সময়ের জন্য টাকা ধার নেওয়ার খরচও বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আরবিআইয়ের নির্ধারিত সুদের হার ছিল ৫.৫০ শতাংশ। তবে ব্যাঙ্কগুলির মধ্যে স্বল্পমেয়াদি ঋণের গড় সুদের হার ছিল ২৫ বেসিস পয়েন্ট বেশি। অর্থাৎ, এই সুদের হার দাঁড়িয়েছে প্রায় ৫.৭৫ শতাংশে।

Advertisement

ব্যাঙ্কিং ব্যবস্থায় পর্যাপ্ত টাকা থাকলে এই ঋণের সুদের হার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু টাকার জোগান কমে গেলে ব্যাঙ্কগুলিকে ধার নেওয়ার জন্য বেশি সুদ দিতে হয়।

এই পরিস্থিতি সামাল দিতে সোমবার দু'টি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্কিং ব্যবস্থায় ১ লক্ষ কোটি টাকা ঢুকিয়েছে আরবিআই। আগামী কয়েক দিনের মধ্যে এই লেনদেনের টাকা আবার ফিরিয়ে নেওয়া হবে।

ব্যাঙ্ক ও সাধারণ মানুষের উপর এর প্রভাব কী হতে পারে?
ব্যাঙ্কিং ব্যবস্থায় পর্যাপ্ত টাকা থাকা অত্যন্ত জরুরি। কারণ, গ্রাহকরা টাকা তুলতে চাইলে, ব্যাঙ্ক বিভিন্ন লেনদেন মেটাতে চাইলে বা ব্যাঙ্ক ঋণ দিতে চাইলেও নগদ টাকা থাকা প্রয়োজন।

কিন্তু ব্যাঙ্কগুলির হাতে টাকার জোগান কমে গেলে অন্য ব্যাঙ্ক বা আরবিআইয়ের কাছ থেকে ধার নিতে হয়। এতে ব্যাঙ্কে ধার নেওয়ার খরচ বেড়ে যায়। পরবর্তী সময়ে এর প্রভাব পড়তে পারে ব্যাঙ্কের সুদের হারের উপর। তখন সাধারণ মানুষও সমস্যায় পড়তে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement