Advertisement

Sun Pharma Organon Acquisition: আমেরিকার বিখ্যাত কোম্পানিকে কিনছে ভারতের ফার্ম, ১.১০ লক্ষ কোটির ডিল, শেয়ারের রকেট উত্থান

আমেরিকার সংস্থাকে অধিগ্রহণ করার কথা ঘোষণা করেছে ভারতের বিখ্যাত ওষুধপ্রস্তুতকারী সংস্থা সান ফার্মা। তারা যেই কোম্পানিটি কিনতে চলেছে, সেটি আমেরিকার স্টক মার্কেটে লিস্টিং করাও রয়েছে। আর এটা সত্যিই একটা বড় বিষয়। এর ফলে ভারতের পাশাপাশি আমেরিকাতেও এই বিখ্যাত সংস্থাটির উপস্থিতি তৈরি হবে। 

সানফার্মার শেয়ারে রকেট গতিসানফার্মার শেয়ারে রকেট গতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 11:00 AM IST
  • আমেরিকার সংস্থাকে অধিগ্রহণ করার কথা ঘোষণা করেছে ভারতের বিখ্যাত ওষুধপ্রস্তুতকারী সংস্থা সান ফার্মা
  • কোম্পানিটি কিনতে চলেছে, সেটি আমেরিকার স্টক মার্কেটে লিস্টিং করাও রয়েছে
  • ভারতের পাশাপাশি আমেরিকাতেও এই বিখ্যাত সংস্থাটির উপস্থিতি তৈরি হবে

আমেরিকার সংস্থাকে অধিগ্রহণ করার কথা ঘোষণা করেছে ভারতের বিখ্যাত ওষুধপ্রস্তুতকারী সংস্থা সান ফার্মা। তারা যেই কোম্পানিটি কিনতে চলেছে, সেটি আমেরিকার স্টক মার্কেটে লিস্টিং করাও রয়েছে। আর এটা সত্যিই একটা বড় বিষয়। এর ফলে ভারতের পাশাপাশি আমেরিকাতেও এই বিখ্যাত সংস্থাটির উপস্থিতি তৈরি হবে। 

এই খবরেই তোলপাড় শেয়ারবাজার। হু হু করে বাড়ছে এই স্টকের দাম। মার্কেট খোলার সময় থেকেই গ্রিন জোনে সান ফার্মা।

কোন সংস্থাকে কিনছে সান ফার্মা? 
আমেরিকার সংস্থা ওরগানোনকে কিনতে চলেছে সান ফার্মা। ১১.৭৫ বিলিয়ন ডলার বা ১.১০ লক্ষ কোটি টাকা দিয়ে ওই সংস্থাকে কিনে নিচ্ছে সান ফার্মা। আর এই বিপুল পরিমাণ টাকার অঙ্ক দেখেই অবাক বিশেষজ্ঞরা। তাদের মতে, বিদেশি সংস্থা অধিগ্রহণের ক্ষেত্রে এর আগে এত বড় ডিল কোনও ভারতীয় ফার্মা কোম্পানি করেনি। এই কাজে সবথেকে এগিয়ে রয়েছে সান ফার্মা। 

ওই সংস্থাটিকে ১০০ শতাংশ অধিগ্রহণ করবে সান ফার্মা। শেয়ারহোল্ডারদের প্রতি ইকুইটি শেয়ারে ১৪ ডলার মূল্যতে এই সংস্থাকে অধিগ্রহণ করা হবে। যদিও সান ফার্মা এই আমেরিকার কোম্পানিকে বাজার মূল্য থেকে অনেক বেশি দামে কিনতে চলেছে বলেই খবর। 

সন ফার্মার শেয়ারের কী অবস্থা? 
সোমবার হু হু করে বাড়ছে সান ফার্মার শেয়ার। এটি ৪.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি পৌঁছে গিয়েছে ১৬৯৯ টাকায়। 

মাথায় রাখতে হবে, গত ১ বছরে, ৬ মাসে এবং ১ মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে এই শেয়ার। তবে ৫ বছরের পিরিয়ডে এটি ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

কেন এই চুক্তিটা স্পেশাল? 
এই চুক্তিটা সব দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, এতদিন পর্যন্ত জেনেরিক মেডিসিন তৈরির জন্যই সান ফার্মা বিখ্যাত ছিল। যদিও এখন পরিস্থিতি বদলে গিয়েছে। এই সংস্থা আরও নানা ক্ষেত্রে নিজের ব্যবসা বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে। এমনকী নিজেদের গ্লোবাল প্রেসেন্সও বাড়াতে চাইছে সংস্থা। 

Advertisement

মাথায় রাথতে হবে নারী স্বাস্থ্যজনিত প্রোডাক্টে একদম প্রথম সারিতেই আসে ওরগানোনের নাম। আর সানফার্ম কোম্পানির সেই নেটওয়ার্ককে এখন ব্যবহার করবে। এছাড়া আরও নানাদিকে ব্যবসা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

 
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।


 

 

Read more!
Advertisement
Advertisement