Advertisement

West Bengal Budget 2026: 'বিরোধীদের কিছু বলার আছে বলে মনে হয় না, তবে...' বাজেট নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু

শুভেন্দুর কথায়, 'এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের গরিমা ও প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ, সংস্কৃতির পুনরুদ্ধার, শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দুবাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 2:37 PM IST
  • শুভেন্দুর কথায়, 'এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের গরিমা ও প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এতটাই আত্মবিশ্বাসী যে, স্পষ্ট বক্তব্য, 'এই বাজেট নিয়ে বিরোধীদের কিছু বলার আছে বলে মনে হয় না।' তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক দেবের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর দাবি, আইনজীবীদের নিয়ে বাজেটে কিছু ঘোষণার কথা অশোক দেব বলেছেন, সেই বিষয়ে পরবর্তীতে বিবেচনা করা হবে।

স্বপনের বাজেট মুগ্ধ শুভেন্দু
শুভেন্দুর কথায়, 'এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের গরিমা ও প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ, সংস্কৃতির পুনরুদ্ধার, শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যকে। এই রাজ্যে যাঁরা সেবাদান করেন চুক্তি ভিত্তিক বিভিন্ন প্রকল্পে কর্মরত সরকারি কর্মীদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাজ্যে শিল্প ও বিনিয়োগ আনতে হলে আইনশৃঙ্খলাকে সুদৃঢ় করায় গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেটে এমন কোনও বর্গ নেই, যাঁরা বাদ গিয়েছে।'

'বিরোধীদের বাজেট নিয়ে কিছু বলার নেই'
এরপরেই বিরোধীদের প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী বললেন, 'অর্থমন্ত্রী বাজেট শেষ করার পরে বিরোধীদের কিছু বলার আছে বলে মনে হয় না। বিরোধী দলের বিধায়ক অশোক দেব বলছিলেন, বাজেট নিয়ে বলার কিছু নেই। কিন্তু আইনজীবীদের নিয়ে কিছু থাকলে ভাল হত। তাই এই বিষয়টি নিয়ে পরে বিবেচনা করা হবে। আমি আশ্বস্ত করতে চাই, কর্মসংস্থানের ত্রিধারা, প্রথম হল, সরকারি চাকরি (শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, পুলিশ ইত্যাদি) এই অর্থবর্ষে ১ লক্ষ নতুন নিয়োগ হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন,কোনও রাজনৈতিক নেতা নিয়োগ কমিটিতে থাকবেন না। ফলে দুর্নীতি হবে না।'

একাধিক পদে ঝাড়াই-বাছাই
আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গও এদিন উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী। তা হল, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, প্যারা টিচার সহ নানা পদে ঝাড়াই বাছাই করা হবে। কারণ, ওই সব পদে প্রচুর কর্মী রয়েছেন, যাঁদের ভুয়ো বা জাল সার্টিফিকেট রয়েছে। সেই সব বিষয়গুলিকে ঝাড়াই-বাছাই করা হবে। তাহলে কি ছাঁটাই করা হবে? এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানালেন, কাউকেই ছাঁটা হবে না। তবে ঝাড়াইবাছাই করা দরকার। কারণ বিগত সরকারের আমলে অনেক রকম দুর্নীতি করে নিয়োগ হয়েছে। এছাড়াও রাজ্যের নিয়োগ কমিটিগুলিতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা হবে না বলেও জানালেন তিনি।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement