Advertisement

Bisleri Tata Deal: ৭ হাজার কোটিতে বিসলেরিকে কিনতে চেয়েছিল টাটা, ভেস্তে গেল কেন?

 বোতলবন্দি পানীয় জল বলতেই লোকে বিসলেরি বোঝেন। দেশের কোটি কোটি মানুষ এই সংস্থার জল কেনেন। কিন্তু জানেন কি, কয়েক বছর আগেই এই সংস্থা বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল? ক্রেতা হিসেবে এগিয়ে এসেছিল টাটা গোষ্ঠী।

 শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই চুক্তি। শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই চুক্তি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 9:47 PM IST
  •  বোতলবন্দি পানীয় জল বলতেই লোকে বিসলেরি বোঝেন।
  • দেশের কোটি কোটি মানুষ এই সংস্থার জল কেনেন।
  • শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই চুক্তি।

'মিনারেল ওয়াটার' বলতে লোকে বিসলেরিই বোঝেন। দেশের কোটি কোটি মানুষ এই কোম্পানির জল খেয়েছেন। কিন্তু আপনি কি জানেন, মাত্র কয়েক বছর আগেই এই সংস্থা বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল? ক্রেতার তালিকায় ছিল টাটা গোষ্ঠীও। প্রায় ৭ হাজার কোটি টাকার চুক্তি হওয়ার সম্ভাবনা ছিল। কথাবার্তাও অনেক দূর এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই চুক্তি। কেন এমন হয়েছিল?

সম্প্রতি খাদ্য সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে বিসলেরি। FSSAI সংস্থাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দিয়েছে। তাদের দাবি, গোয়ার কারখানায় তৈরি পানীয় জলের একটি নমুনা নির্ধারিত সুরক্ষা মান পূরণ করেনি। এই ঘটনার পরেই আবার আলোচনায় উঠে এসেছে বিসলেরির ব্যবসা এবং সংস্থার পুরনো বিক্রির প্রস্তাব।

বিসলেরির মালিক কেন বিক্রি করতে চেয়েছিলেন?
বিসলেরির চেয়ারম্যান রমেশ চৌহান ২০২২ সালের নভেম্বর মাসে সংস্থা বিক্রির ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। সেই সময় টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছিল। প্রায় ১ বিলিয়ন ডলার বা ৭,০০০ কোটি টাকার কাছাকাছি দাম চাওয়া হয়েছিল বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়।

কিন্তু এই ব্যবসা বিক্রির পিছনে শুধু অর্থের বিষয় ছিল না। রমেশ চৌহানের বয়স এবং শারীরিক অসুস্থতাও বড় কারণ ছিল। পাশাপাশি সংস্থার ভবিষ্যৎ পরিচালনার জন্য উপযুক্ত উত্তরাধিকারী খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর মেয়ে জয়ন্তী চৌহান তখন ব্যবসার দায়িত্ব নিতে বিশেষ আগ্রহী ছিলেন না। ফলে সংস্থার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন রমেশ।

টাটা-বিসলেরি চুক্তি ভেস্তে গেল কেন?
টাটা গোষ্ঠী এবং বিসলেরির মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সংস্থার দাম নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। বিসলেরির মালিক যে মূল্য চাইছিলেন, টাটা গোষ্ঠী তাতে রাজি হয়নি বলে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল।

২০২৩ সালের মার্চ মাসে টাটা কনজিউমার প্রোডাক্টস আনুষ্ঠানিক ভাবে জানায়, বিসলেরি অধিগ্রহণ নিয়ে আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও চূড়ান্ত চুক্তিও হয়নি। ফলে থেমে যায় দেশের পানীয় জলের বাজারের অন্যতম বড় সম্ভাব্য অধিগ্রহণ।

Advertisement

এর পর পরিস্থিতি বদলায়। বিসলেরির দায়িত্ব নিতে এগিয়ে আসেন রমেশ চৌহানের মেয়ে জয়ন্তী। তিনি বর্তমানে সংস্থার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যুক্ত।

বিসলেরির ব্যবসা কত বড়?
১৯৬৯ সালে মাত্র ৪ লক্ষ টাকায় একটি ইতালীয় সংস্থার কাছ থেকে বিসলেরি কিনেছিল চৌহান পরিবার। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সংস্থাটির ১৪৩টি কারখানা চালু রয়েছে। সংগঠিত বোতলবন্দি জলের বাজারে তাদের অংশীদারিত্ব প্রায় ৩২ শতাংশ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বর্তমান FSSAI বিতর্কের সূত্রপাত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। গোয়ার কারখানা থেকে সংগ্রহ করা ছ'টি নমুনার মধ্যে পাঁচটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। একটি নমুনায় ব্রোমেটের মাত্রা প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম পাওয়া যায়। নির্ধারিত সীমা ১০ মাইক্রোগ্রাম। যদিও বিসলেরি দাবি করেছে, তাদের জল পান করার জন্য নিরাপদ। সংস্থার বক্তব্য, তারা গুণমান বজায় রাখতে একাধিক স্তরে পরীক্ষা করে। 

Read more!
Advertisement
Advertisement