Advertisement

ওয়াইন ও শ্যাম্পেনের দাম বাড়বে, ২০০% ট্যারিফ চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

Wine Price: ফরাসি সুরার উপর শুল্ক বাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফরাসি ওয়াইন এবং শ্যাম্পেনের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

ওয়াইন ও শ্যাম্পেনের দাম বাড়বেওয়াইন ও শ্যাম্পেনের দাম বাড়বে
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 2:49 PM IST
  • ফের একবার বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • 'বোর্ড অফ পিস'-এ ম্যাক্রোঁ যোগ দিতে অসম্মতি জানাতেই গোঁসা করলেন ট্রাম্প।
  • ফরাসি ওয়াইন এবং শ্যাম্পেনের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

ফের একবার বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা নিয়ে ট্রাম্পের 'বোর্ড অফ পিস'-এ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যোগ দিতে অসম্মতি জানাতেই গোঁসা করলেন ট্রাম্প। এই 'ধৃষ্টতা'র সাজা হিসেবে ফরাসি সুরার উপর শুল্ক বাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফরাসি ওয়াইন এবং শ্যাম্পেনের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

তবে শুধুমাত্র শুল্ক বৃদ্ধি নয়, ম্যাক্রোঁর উপর তিনি যে চটে লাল তা বুঝিয়ে দিতে কসুর করেননি ট্রাম্প। সাংবাদিকদের করা একটি প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ম্যাক্রোঁকে কেউ পছন্দ করে না, শীঘ্রই তাঁকে পদ থেকে সরিয়ে ফেলা হবে।

একটি চ্যাটও ভাইরাল হয়েছে

ডোনাল্ড ট্রাম্প ও  ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে একটি চ্যাটও ভাইরাল হয়েছে। সেই চ্যাটে দেখা যাচ্ছে, ম্যাক্রোঁ ট্রাম্পকে উদ্দেশ্য করে বলছেন, "বন্ধু, আমরা সিরিয়া নিয়ে সহমত। ইরানের বিষয়েও আমরা ভালো জিনিস করতে পারি। আমি তাই বুঝতে পারছি না, গ্রিনল্যান্ড নিয়ে এটা আপনি কী করছেন। আমরা আবারও নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি বরং। আমি ডাভোসের সম্মেলনের পরে প্যারিসে জি৭ দেশগুলির প্রধানদের নিয়ে একটি ডিনারের আয়োজন করতে পারি। সেখানে ইউক্রেনিয়ান, সিরিয়ান এবং রাশিয়ানদেরও আমন্ত্রণ জানাতে পারি।"

উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখল করতে চাওয়ার আমেরিকার ইচ্ছার বিরোধিতা করছে বেশ কিছু ইউরোপীয় দেশ। এমনই ৮টি দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। আগামী জুন মাস পর্যন্ত যদি আমেরিকাকে গ্রিনল্যান্ড না দেওয়া হয়, তাহলে এই শুল্কের হার বেড়ে ২৫ শতাংশ করা হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প।

 

Read more!
Advertisement
Advertisement