Advertisement

Budget 2026 India Highlights: ট্যাক্স, বিমা, সোনা-রুপো সহ আজ ১০ বড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী

Budget 2026 India Highlights: নতুন আয়কর ব্যবস্থায় (New Tax Regime) করমুক্ত আয়ের সীমা ১২ লক্ষ থেকে বাড়িয়ে ১৪ লক্ষ টাকা করা হতে পারে। পাশাপাশি পুরনো কর ব্যবস্থায় ধারা 87A-এর রিবেট ৫ লক্ষ থেকে বাড়িয়ে ৮ লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা আসবে বলেই আশা।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 12:59 AM IST

Budget 2026 India Highlights: নয়াদিল্লি: ভারতের ইতিহাসে প্রথমবার রবিবার (১ ফেব্রুয়ারি) সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ২০২৬ ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার, সব মহলে চরম প্রত্যাশা। ভোটের আগে এই বাজেটে বড়সড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের।

আয়কর নিয়ে কী চমক?
নতুন আয়কর ব্যবস্থায় (New Tax Regime) করমুক্ত আয়ের সীমা ১২ লক্ষ থেকে বাড়িয়ে ১৪ লক্ষ টাকা করা হতে পারে। পাশাপাশি পুরনো কর ব্যবস্থায় ধারা 87A-এর রিবেট ৫ লক্ষ থেকে বাড়িয়ে ৮ লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা আসবে বলেই আশা।

TDS, পেনশন ও NPS-এ ছাড়?
বাড়িভাড়া থেকে আয় হলে TDS-এর সীমা ১০ লক্ষ বছরে করা হতে পারে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের আয়ে TDS সীমা ₹২ লক্ষ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি নতুন কর ব্যবস্থায় NPS থেকে ৮০% টাকা তোলায় সম্পূর্ণ করছাড় দেওয়ার ভাবনাও রয়েছে।

আরও পড়ুন

GST-তে বড় সংস্কার?
শিক্ষা, MSME ও রিয়েল এস্টেট ক্ষেত্রে GST কমানোর সম্ভাবনা রয়েছে। বহুদিনের দাবি মেনে পেট্রোল-ডিজেলকে GST-র আওতায় আনার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

বীমা, কৃষক ও প্রবীণদের জন্য সুখবর?
গ্রামীণ ভারতে জীবন ও স্বাস্থ্যবিমা ছড়িয়ে দিতে নতুন কাঠামো আনার কথা ভাবছে কেন্দ্র। কৃষকদের জন্য PM-Kisan Nidhi দ্বিগুণ করে ১২,০০০ বছরে করা ও MSP বাড়ানোর ইঙ্গিত মিলছে। প্রবীণ নাগরিকদের জন্য কোভিড-পূর্ব রেল টিকিটে ছাড় ফেরানোর দাবিও গুরুত্ব পাচ্ছে।

সোনা-রুপো ও শেয়ার বাজারে স্বস্তি?
সোনার দাম ১.৫ লক্ষ/১০ গ্রাম, রুপো ৩ লক্ষ/কেজি ছোঁয়ায় আমদানি শুল্ক ও GST কমানোর দাবি জোরালো। শেয়ার বাজারে LTCG, STCG ও STT-তে ছাড়, ডাবল ট্যাক্সেশন তুলে বিদেশি বিনিয়োগ টানার দিকেও নজর থাকতে পারে। সব মিলিয়ে বাজেট ২০২৬ মধ্যবিত্ত, কৃষক ও বাজার, তিন দিক সামলানোর পরীক্ষায় নির্মলা সীতারামন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement