Advertisement

Iran War Impact Medicines: যুদ্ধের প্রভাবে জ্বর থেকে সুগারের ওষুধের দামবৃদ্ধির শঙ্কা, কেন্দ্রকে রিপোর্ট

কাঁচামালই নয়। প্যাকেজিংয়ের জন্য যে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের ব্যবহার হয়, সেগুলির দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। যুদ্ধের কারণে পণ্যবাহী জাহাজগুলি ঘুরপথে আসছে। দেশে পৌঁছতে অনেক দেরি হচ্ছে। এর ফলে বাজারে ওষুধের ঘাটতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। সেই সঙ্গে বাড়ছে ভাড়ার খরচও।

যুদ্ধের প্রভাব ওষুধের দামেযুদ্ধের প্রভাব ওষুধের দামে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 10:48 PM IST

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব দেশের ওষুধ শিল্পে। এবার ওষুধের কাঁচামাল আমদানিতে বড়সড় ধাক্কা। দিল্লি ড্রাগ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের দাবি, কাঁচামালের আকাল, জাহাজের ভাড়া বৃদ্ধি এবং প্যাকেজিংয়ের খরচ বেড়ে যাওয়ায় ওষুধের দাম এক ধাক্কায় ১০ থেকে ২০ শতাংশ বেড়ে যেতে পারে।

'ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড' বা 'বিশ্বের ওষুধের দোকান' বলা হয় ভারতকে। গুজরাত, মহারাষ্ট্র, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে বড় বড় ওষুধ কারখানা। দিল্লি ড্রাগ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশিস গ্রোভার জানান, ওষুধ তৈরির কাঁচামালের দাম বেড়ে গিয়েছে। আর কাঁচামালের দাম বাড়লে ওষুধের দাম বাড়তে পারে।

আশিস গ্রোভারের বক্তব্য, কাঁচামালই নয়। প্যাকেজিংয়ের জন্য যে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের ব্যবহার হয়, সেগুলির দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। যুদ্ধের কারণে পণ্যবাহী জাহাজগুলি ঘুরপথে আসছে। দেশে পৌঁছতে অনেক দেরি হচ্ছে। এর ফলে বাজারে ওষুধের ঘাটতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। সেই সঙ্গে বাড়ছে ভাড়ার খরচও।

ওষুধের কাঁচামালের জোগান নিশ্চিত করতে এবং উৎপাদন যাতে থমকে না যায়, সে জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি আপৎকালীন রিপোর্ট জমা দিয়েছে ওষুধ উৎপাদনকারী সংস্থাগুলি। সেখানে ওষুধের দামের সামান্য বৃদ্ধির অনুমতি দেওয়ার আবেদনও জানানো হয়েছে, যাতে উৎপাদন বন্ধ না হয়।

কোন কোন ওষুধের দাম বাড়তে পারে? সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে সেই সব ওষুধের ওপর, যা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ব্যবহার করেন। যেমন- জ্বরের ওষুধ প্যারাসিটামল, ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন, অ্যান্টিবায়োটিক মেট্রোনিডাজোল, ডিক্লোফেনাক, নিমেসুলাইড, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, বর্তমানে ওষুধের মজুত ভাণ্ডার যথেষ্ট। ১০-১৫ দিন এমনটা চলতে থাকলে ওষুধের আকাল তৈরি হতে পারে।

Read more!
Advertisement
Advertisement