Advertisement

অন্নপূর্ণা যোজনার মধ্যেই সরকারি কর্মীদের অ্য়াকাউন্টেও ঢুকছে টাকা, কত দিচ্ছেন শুভেন্দু?

বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিআর প্রদান করা হয়েছিল। এবার তারও আগের সময়কাল অর্থাৎ ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য বকেয়া ডিআর মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

টাকা পাচ্ছেন সরকারি কর্মীরাও টাকা পাচ্ছেন সরকারি কর্মীরাও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 9:43 PM IST
  • রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় খবর
  • পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল অর্থ দফতর

রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় খবর। পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল অর্থ দফতর। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি জারি হওয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিআর প্রদান করা হয়েছিল। এবার তারও আগের সময়কাল অর্থাৎ ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য বকেয়া ডিআর মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ভিত্তিতে ১০০ শতাংশ নিরপেক্ষীকরণ ধরে এই বকেয়া ডিআর হিসাব করা হবে। অর্থ দফতরের নির্ধারিত বিধি ও পদ্ধতি মেনেই অর্থ বিতরণ করা হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে হিসাব পর্যালোচনার সময় যদি অতিরিক্ত বা কম অর্থ প্রদানের কোনও বিষয় সামনে আসে, তাহলেও প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ,যেসব পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাঁদের ক্ষেত্রেও প্রাপ্য বকেয়া ডিআর প্রদান করা হবে। নিবন্ধিত মনোনীত ব্যক্তি থাকলে তাঁর মাধ্যমে এবং মনোনয়ন না থাকলে আইনগত উত্তরাধিকারীদের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে।

এই বিষয়ে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, সরকার মহার্ঘ ত্রাণ দিচ্ছে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এর আগের সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ঠিক মতো দিচ্ছিল না। এখন নতুন সরকার দিচ্ছে। তবে কলকাতার পেনশনাররা এখনও মহার্ঘ ত্রাণ পাচ্ছেন না। সেটাও আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে। এই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি পরিচালিত সরকার। 

দেবাশিস শীল অভিযোগ করে বলেন, 'মহার্ঘ ত্রাণ দেওয়া হলেও তা আমাদের হিসেবে কম। সেটা নিয়ে শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। তিনি আমাদের জানিয়েছেন ইন্দু মলহোত্রা কমিটিতে আমাদের হিসাব দিতে। আমরা তা দেব। সরকারও দেবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement