Advertisement

Bengal Budget 2026 Prediction: বাজেটে বাংলার জন্য বড় চমক? দিল্লিতে নির্মলা ও অশোকের সঙ্গে পরপর বৈঠক অর্থমন্ত্রী স্বপনের

এদিন ফলতার জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ আগামী ২২ জুন রাজ্য বাজেট রয়েছে। সেখানে যুবকদের জন্য, সরকারী কর্মীদের জন্য, শিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য আরও অনেক কর্মসূচি দেখতে পাবেন। কৃষকদের জন্য আমরা নানা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন।’

বাজেটের আগে দিল্লিতে অর্থমন্ত্রী স্বপনবাজেটের আগে দিল্লিতে অর্থমন্ত্রী স্বপন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 4:20 PM IST

আগামী কাল অর্থাৎ ১৮ জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের  নবনির্বাচিত সরকারের বাজেট অধিবেশন। এরপর ২২ জুন সোমবার রাজ্য বিধানসভায় পেশ হবে হবে পূর্ণাঙ্গ বাজেট। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হিসেবে সেই বাজেট পেশ করবেন  স্বপন দাশগুপ্ত। এই বাজেট অধিবেশনের আগেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যের অর্থমন্ত্রী।  

প্রসঙ্গত, এদিন ফলতার জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  বলেন, ‘ আগামী ২২ জুন রাজ্য বাজেট রয়েছে। সেখানে যুবকদের জন্য, সরকারী কর্মীদের জন্য, শিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য আরও অনেক কর্মসূচি দেখতে পাবেন। কৃষকদের জন্য আমরা নানা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন।’ 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলছেন, নতুন সরকারের প্রথম বাজেটে একগুচ্ছ বড়সড় ‘চমক’ থাকতে চলেছে। রাজ্য বাজেট পেশের ঠিক চার দিন আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর  দিল্লি সফর এবং অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক মুখ্যমন্ত্রীর সেই ‘চমকের’ জল্পনা ও আশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যের আর্থিক হাল ফেরাতে এবং বাজেটকে যুগান্তকারী রূপ দিতেই অর্থমন্ত্রী স্বপনের এই দিল্লি সফর।

 

দিল্লি সফরে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর এদিন মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতিনির্ধারক বৈঠক করেন। তিনি প্রথমে সাক্ষাৎ করেন নীতি আয়োগের (NITI Aayog) ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে। বাংলার অর্থনীতির হাল সম্পর্কে অশোক লহিড়ী সম্যক অবহিত। তিনি নতুন অর্থমন্ত্রীকে কিছু পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। এর পরে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন তিনি।

 

পশ্চিমবঙ্গের আর্থিক পুনর্গঠন, কেন্দ্রীয় করের ন্যায্য অংশ আদায় এবং নতুন সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিতে দিল্লির বাড়তি আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে স্বপন দাশগুপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দ্বারে পৌঁছেছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী ২৫ জুন পর্যন্ত চলবে রাজ্য বাজেটের অধিবেশন। এই পর্বের অধিবেশন শেষে আগামী ৬ জুলাই সকাল ১১টায় ফের বিধানসভা বসবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement