Advertisement

India Iranian Oil Imports: সস্তায় মিলছে ইরানের তেল, তবুও কেন কিনছে না ভারত?

ইরানের তেল কিনছে না ভারত। সস্তায় মেলার পরও। কিন্তু কেন? জেনে নিন।

কেন ইরানের তেল কিনছে না ভারত?কেন ইরানের তেল কিনছে না ভারত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2026,
  • अपडेटेड 3:47 PM IST
  • ইরানের তেল কিনছে না ভারত
  • সস্তায় মেলার পরও
  • কিন্তু কেন? জেনে নিন

আমেরিকা এবং ইরানের মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত। এখন একটা ফাইনাল ডিল করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে আমেরিকা ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ৬০ দিনের জন্য। যার ফলে তেলের মার্কেটে এসে গিয়েছে তেহরানের তেল। অন্য়দিকে খুলে গিয়েছে হরমুজ প্রণালীও। এখন আগের থেকে অনেক বেশি ট্যাঙ্কার হরমুজ প্রণালী থেকে যাতায়াত করছে। এমন পরিস্থিতিতে তেহরান ভারতকে তেল অফার করছে। কম দামে ভারতীয় রিফাইনারিগুলিকে তেল দিতে চাইছে ইরান। এমনকী ওই দেশের ন্যাশনাল ইরান অয়েল কোম্পানিও অফার দিয়েছে। কিন্তু তারপরও কিনছে না ভারত। 

কতটা সস্তা হয়ে গেল ইরানের তেল? 
রয়টার্স জানাচ্ছে, অয়েল রিফাইনারির সূত্র অনুযায়ী ইরানের ন্যাশনাল ইরান অয়েল কোম্পানি ছাড়াও বেশ কিছু ব্যবসায়ীও ইরানের তেল বিক্রির অফার দিচ্ছে। এই সংস্থা দাবি করছে, বাজার মূল্য থেকে ৩ থেকে ৪ ডলার সস্তায় ব্যারেল প্রতি তেল বিক্রি করতে চাইছে ইরান। 

আরও জানা যাচ্ছে, ভারতীয় রিফাইনারির সঙ্গে যোগযোগ করার এই সব ব্যবসায়ীরা সিঙ্গাপুর এবং  দুবাইতে অবস্থিত ছোটখাট কোম্পানি। 

ভারত কেন কিনছে না কাঁচা তেল? 
কেপ্লরের রিপোর্ট অনুযায়ী, ভারত নিজের তেলের সঙ্কট মেটানোর জন্য একাধিক দেশের সঙ্গে ইতিমধ্যেই কন্ট্র্যাক্ট করে ফেলেছে। এখন সেই সব দেশ থেকেই তেল আসছে। পাশাপাশি রিজার্ভেও অনেক তেল রয়েছে। এই কারণে সস্তায় তেল পাওয়ার পরও ভারত তেল কিনতে চাইছে না।


আসলে আমেরিকা এবং ইরানের যুদ্ধের জন্য একটা সময় তেলের দাম ১২৬ ডলার প্রতি ব্যারেলে পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতিতে তেলের দাম নীচে নামানোর জন্য আমেরিকা ইরানের তেলের উপর ছাড় দিয়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ৩০ দিনের ছাড় পাওয়ার ফলে ভারত এপ্রিল মাসে ইরানের তেল কিনেছিল। যার ফলে বেশ লাভ হয়েছিল ভারতের। কিন্তু এখন সুযোগ থাকলেও তেল কেনা যাচ্ছে না। এটাই সমস্যার কারণ।
 

 

Read more!
Advertisement
Advertisement