
অনেকেই ৫০ লক্ষ টাকা জমাতে চান। এই পরিমাণ টাকা জমানোই তাঁদের কাছে স্বপ্ন। আর সত্যি বলতে, আপনি চাইলে খুব সহজেই এই পরিমাণ টাকা জমিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে সিপ বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সিপের মাধ্যমে ইনভেস্ট করলে অনায়াসে ৫০ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন। এমনকী ১০ বছরেও জমিয়ে ফেলা যাবে এই টাকা। এখন প্রশ্ন হল, মাসে ঠিক কত টাকার সিপ করলে ৫০ লক্ষ টাকার টার্গেট ছুঁয়ে ফেলা যাবে? আর সেই উত্তরটা জানতে চাইলে পড়ুন নিবন্ধটি।
সিপ কী?
সবার প্রথমে একটু সিপ সম্পর্কে জেনে নেওয়া যাক। এর পুরো কথা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করা হয় মিউচুয়াল ফান্ডে। তারপর মিউচুয়াল ফান্ড সেই টাকাটা নির্দিষ্ট কিছু জায়গায় ইনভেস্ট করে দেয়। আর এখানে ইনভেস্ট করেই অনেকটা টাকা রিটার্ন পাওয়া যায়। এমনকী জমানো যায় ৫০ লক্ষ টাকা।
১০ বছরে অনায়াসে রিটার্ন মিলতে পারে ৫০ লক্ষ টাকা
এই প্রসঙ্গে বলি, মিউচুয়াল ফান্ডের রিটার্ন বাজারের পারফর্ম্যান্সের সঙ্গে ওঠা-নামা করে। কিছু ক্ষেত্রে রিটার্ন মেলে বেশি। আর আবার কখনও কমে যায়। তবে দেখা গিয়েছে, মিউচুয়াল ফান্ডে মোটামুটি ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন মেলে। তাই সেই হিসেব মেনেই একটা হিসেব দেওয়া হল।
এই নিয়ম মেনে ইনভেস্ট করলেই মিলবে ভাল রিটার্ন। তাই চিন্তার কোনও কারণ নেই।
দেখেশুনে ইনভেস্ট
একটা কথা মাথায় রাখবেন, লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ করলে ঝুঁকি কম। পাশাপাশি রিটার্নও খুব একটা বেশি নয়। ও দিকে মিড ক্যাপ ফান্ড ও স্মল ক্যাপ ফান্ডে রিটার্ন অনেকটাই বেশি। কিন্তু ঝুঁকিও বেশি। তাই একটু বুঝেশুনে ইনভেস্ট করুন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।