Advertisement

8th Pay Commission Recruitment: অষ্টম বেতন কমিশনে প্রচুর নিয়োগ, ফ্রেশারদের জন্য বড় সুযোগ, ১ লাখ ৮০ হাজার পর্যন্ত মাইনে

কমিশনের অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী, যোগ্য চাকরি প্রার্থীরা অষ্টম বেতন কমিশনের নানা অ্যাসাইনমেন্টে কাজ করবেন। বেতন বিশ্লেষণ, ভাতা, পেনশন বিশ্লেষণ ও গঠন। ডেটা স্টাডি করে রিপোর্ট বানাতে হবে, বেতন ও ভাতা নিয়ে সমীক্ষা করে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 9:55 AM IST
  • কনসালটেন্টরা কী কী ধরনের কাজ করবেন?
  • শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে? 
  • কী ভাবে আবেদন করতে হবে?

অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কাজ করতে ইচ্ছুক, এমন একাধিক পদে মোটা মাইনেতে নিয়োগ করা হচ্ছে। ৩১ অগাস্ট পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই গত ১০ এপ্রিল এই মর্মে নোটিশ জারি করেছিল কমিশন। মূলত অষ্টম বেতন কমিশনে নানা কাজের জন্য তিনটি ক্যাটেগরিতে মোটা মাইনের কনসালটেন্ট নেওয়া হচ্ছে। 

8th Pay Commission-এ এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত টাকা মাইনের স্কেল হবে, পেনশন কত বাড়বে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, এই যাবতীয় বিষয় নিয়ে কর্মী সংগঠনগুলির প্রস্তাব নেওয়া হচ্ছে। সম্প্রতি কলকাতাতেও বৈঠক হয়ে গিয়েছে। কমিশন এখন তিনটি ক্যাটেগরিতে যোগ্য লোক খুঁজছে, যাঁরা এই সব কিছু হিসেবনিকেশ, দেখভাল করতে পারবেন। সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট ও ইয়ং প্রফেশনাল। এই নিয়োগ হবে অস্থায়ী ও চুক্তিভিত্তিক। বেতন কাঠামো, ভাতা, আইনি রিসার্চ, ডেটা অ্যানালিসিস ও পলিসি স্টাডিজের মতো কাজ জানতে হবে।

কনসালটেন্টরা কী কী ধরনের কাজ করবেন?

কমিশনের অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী, যোগ্য চাকরি প্রার্থীরা অষ্টম বেতন কমিশনের নানা অ্যাসাইনমেন্টে কাজ করবেন। বেতন বিশ্লেষণ, ভাতা, পেনশন বিশ্লেষণ ও গঠন। ডেটা স্টাডি করে রিপোর্ট বানাতে হবে, বেতন ও ভাতা নিয়ে সমীক্ষা করে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে। এছাড়াও আইনি দিক খতিয়ে দেখা, ডেটা সংগ্রহের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা, মানবসম্পদ, বেতন কাঠামো, গ্র্যাচুইটি এবং বোনাস সংক্রান্ত বিশেষ গবেষণা ও বিশ্লেষণে কমিশনকে সহায়তা করা। কমিশনের কাছে জমা পড়া বিভিন্ন স্মারকলিপি (মেমোরান্ডাম) ও প্রতিনিধিত্বমূলক আবেদন (রিপ্রেজেন্টেশন) বিশ্লেষণ করা। কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে তার সম্ভাব্য আর্থিক প্রভাব (ফিসকাল ইমপ্যাক্ট) নিরূপণ করা। কমিশনের জন্য প্রতিবেদন, প্রেজেন্টেশন এবং অন্যান্য বিশ্লেষণধর্মী নথি প্রস্তুত করা।

শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে? 

অষ্টম বেতন কমিশনে কনসালটেন্ট পদগুলিতে আবেদনের জন্য মাস্টার ডিগ্রি অথবা ফাইন্যান্স, হিউম্যান রিসোর্সেস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের মতো বিষয়গুলি MBA লাগবে। এছাড়াও বার কাউন্সিল অথবা বার অ্যাসোসিয়েশন স্বীকৃতি প্রাপ্ত LL.B ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। Excel, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন টুল নিয়ে জ্ঞান থাকা আবশ্যিক। অতীতে কোনও সংস্থার বেতন কাঠামো বা সেক্টরে কাজ করে থাকলে, সেি অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

মাইনে ও কাজের সময়সীমা

এই নিয়োগগুলি সবই চুক্তিভিত্তিক হবে। প্রথমে একবছরের চুক্তি অথবা কমিশনের মেয়াদ, যেটি আগে হবে। তবে কোনও ব্যক্তির পারফর্ম্যান্স ভাল হলে, তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। 

বিভিন্ন পদে কত টাকা মাইনে

কত টাকা মাইনে দেওয়া হবে?

সিনিয়র কনসালটেন্ট পদে প্রতিমাসে বেতন হবে ১ লক্ষ ৮০ হাজার টাকা (ফুল টাইম), ১২ দিনের পার্ট-টাইমের ক্ষেত্রে বেতন ৯০ হাজার টাকা ও ৬ দিনের পার্ট-টাইমের ক্ষেত্রে বেতন হবে ৪৫ হাজার টাকা।

কনসালটেন্ট পদে ফুল টাইম যাঁদের নেওয়া হবে, তাঁদের বেতন হবে ১ লক্ষ ২০ হাজার টাকা, ১২ দিনের পার্ট-টাইমে বেতন ৬০ হাজার টাকা ও ৬ দিনের পার্ট টাইমে বেতন হবে ৩০ হাজার টাকা।

ইয়ং প্রফেশনালদের ক্ষেত্রে ফুল-টাইম কাজে ৯০ হাজার টাকা বেতন, ১২ দিনের পার্ট টাইম কাজে ৪৫ হাজার টাকা ও ৬ দিনের পার্ট টাইম কাজে ২২ হাজার ৫০০ টাকা মাইনে। 

কী ভাবে আবেদন করতে হবে?

আবেদন শুধুমাত্র অনলাইনেই করা যাবে। অষ্টম বেতন কমিশনের (8th Central Pay Commission) সরকারি ওয়েবসাইটে থাকা আবেদন লিঙ্কের মাধ্যমে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ডাকযোগে বা হাতে জমা দেওয়া কোনও হার্ড কপি আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Read more!
Advertisement
Advertisement