Advertisement

School Teacher Job In Govt School: ইন্টারভিউয়ের মাধ্যমে রেলওয়ে স্কুলে একাধিক শিক্ষক নিয়োগ এ রাজ্যে, কীভাবে আবেদন?

কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন করা হবে। বিভিন্ন পদের ক্ষেত্রে মাসিক বেতন শুরু হচ্ছে ন্যূনতম ২১২৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৭৫০০ টাকা পর্যন্ত।

School Teacher Job In Govt School: ইন্টারভিউয়ের মাধ্যমে রেলওয়ে স্কুলে একাধিক শিক্ষক নিয়োগ এ রাজ্যে, কীভাবে আবেদন?(Photo: AI-generated)School Teacher Job In Govt School: ইন্টারভিউয়ের মাধ্যমে রেলওয়ে স্কুলে একাধিক শিক্ষক নিয়োগ এ রাজ্যে, কীভাবে আবেদন?(Photo: AI-generated)
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার ,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 7:36 PM IST

School Teacher Job In Govt School: বেকার যুবক যুবতীদের জন্য রেলে চাকরির বড় সুযোগ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে থাকা আলিপুরদুয়ার রেলওয়ে উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগের মাধ্যমে পিজিটি, টিজিটি এবং পিআরটি পদে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। তবে সন্তোষজনক কাজের ওপর ভিত্তি করে পরবর্তীতে এই চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন করা হবে। বিভিন্ন পদের ক্ষেত্রে মাসিক বেতন শুরু হচ্ছে ন্যূনতম ২১২৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৭৫০০ টাকা পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ তারিখে সরাসরি ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন।

কোন কোন বিষয়ে শূন্যপদ?
রেলওয়ে স্কুলের এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২৮টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন বিষয়ের শূন্যপদের বিন্যাস বেশ আকর্ষণীয়। এর মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা পিজিটি পদে ইংরেজির জন্য ১টি, হিন্দিতে ১টি, কম্পিউটার সায়েন্সে ১টি, জীববিজ্ঞানে ১টি, সোশ্যাল সায়েন্স বা ইতিহাস বা ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানে ৪টি, রসায়নে ১টি এবং অর্থনীতিতে ১টি শূন্যপদ রয়েছে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বা টিজিটি পদে ইংরেজির ২টি, হিন্দির ২টি, কম্পিউটার সায়েন্সের ১টি, পিওর সায়েন্সের ৩টি, সোশ্যাল সায়েন্সের ২টি, সংস্কৃতের ১টি এবং পুরুষ ও মহিলা মিলিয়ে পিটিআই পদে ২টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে প্রাইমারি টিচার বা পিআরটি পদে ইংরেজি মাধ্যমের জন্য ৫টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের পদের ধরন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পিজিটি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি এবং বিএড পাস হওয়া আবশ্যক। তবে কম্পিউটার সায়েন্স বিষয়ের ক্ষেত্রে বিটেক বা এমসিএ বা সমমানের কারিগরি ডিগ্রি এবং কম্পিউটার নলেজ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। টিজিটি এবং পিআরটি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশন পাসের পাশাপাশি বিএড বা ডিএলএড পাস হতে হবে এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

Advertisement

বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের শেষ তারিখ অনুযায়ী এই বয়স হিসাব করা হবে। পদের নিরিখে পিজিটি পদের জন্য মাসিক বেতন ২৭৫০০ টাকা, টিজিটি পদের জন্য ২৬২৫০ টাকা এবং পিআরটি পদের জন্য ২১২৫০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি
শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য স্কুলের অফিশিয়াল ওয়েবসাইট railwayhsschoolapdj.com থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আবেদনপত্রটি এ ফোর কাগজে প্রিন্ট আউট নিতে হবে। এরপর নিজের হাতে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত শিক্ষাগত ও ব্যক্তিগত নথিপত্রের এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স সংযুক্ত করতে হবে। সমস্ত নথিসহ আবেদনপত্রটি খামে ভরে সরাসরি বা পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

কবে ইন্টারভিউ
আগামী ২১ জুলাই ২০২৬ তারিখে এই নিয়োগের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউয়ের দিন সকাল ৮টা থেকে ১১টার মধ্যে রিপোর্টিং টাইম নির্দিষ্ট করা হয়েছে। কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের শর্টলিস্টেড করে ইমেইল অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নিয়োগপত্র পাঠানো হবে।

 

Read more!
Advertisement
Advertisement