
আপনি কি ব্যাঙ্কে চাকরি করতে চান? তাহলে ভাল সুযোগ রয়েছে ব্যাঙ্ক অব বরোদায়। এই ব্যাঙ্কে গ্রুপ হেড থেকে শুরু করে হেড অব ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার ও সিনিয়র রিলেশনশিপ ম্যানেজারের মতো পদে ৮০০-র বেশি ভ্যাকেন্সি ঘোষণা করা হয়েছে।
মাথায় রাখতে হবে, এই সব পদে আবেদনের শেষ তারিখ ছিল ২৪ নভেম্বর, ২০২৬। তবে সেটা আবার বাড়ানো হয়েছে। ৭ ডিসেম্বর, ২০২৬ রাত ১১টা ৫৯ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে।
এই নিয়োগের মাধ্যমে গ্রুপ হেড, হেড ইনভেস্টমেন্ট, টেরিটরি হেড, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদগুলো পূরণ করা হবে। মোট ৮৩৭টি পদের মধ্যে সর্বাধিক সংখ্যক, অর্থাৎ ৭৯১টি শূন্যপদ রয়েছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পোস্টে। তবে এই নিয়োগটি একটা চুক্তির মাধ্যমে হতে চলেছে।
কারা আবেদন করতে পারবেন?
এই পদগুলোর জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা লাগবে। আসুন সেগুলি জেনে নেওয়া যাক।
গ্রুপ হেড - প্রার্থীদের অবশ্যই কমপক্ষে ১২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে রিলেশনশিপ ম্যানেজারদের একটি দলকে নেতৃত্ব দেওয়ার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্ট ডিগ্রি, ডিপ্লোমা, এমবিএ, সিএফপি বা সিএফএ যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে। নির্ধারিত এনআইএসএম এবং আইআরডিএ সার্টিফিকেশনও আবশ্যক।
ইনভেস্টমেন্ট হেড- এই সেক্টরে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৫ বছর ঊর্ধ্বতন নেতৃত্বের পদে থাকতে হবে। NISM সার্টিফিকেশনও জরুরি।
টেরিটরি হেড- ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা আবশ্যক। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রাসঙ্গিক সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে ওয়েলথ ম্যানেজমেন্ট ইনভেস্টর কাউন্সেলর হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। একটি নির্ধারিত NISM সার্টিফিকেশনও জরুরি।
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- স্নাতক ডিগ্রি এবং ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বা পোর্টফোলিও ম্যানেজমেন্টে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। NISM অথবা IRDA সার্টিফিকেশন থাকতেই হবে।
কোন বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে?
কত বেতন মিলবে?
এই বিষয়ে নির্দিষ্ট কিছু ঘোষণা করেনি ব্যাঙ্ক অব বরোদা। তবে প্রার্থীর বয়স, অভিজ্ঞতা, কাজের জন্য কতটা উপযুক্ত, আগের বেতন এবং মার্কেটের উপর নির্ভর করেই বেতন ঠিক করা যাবে।
কীভাবে নিয়োগ হবে?
ব্যাঙ্ক একটি অনলাইন পরীক্ষা নেবে। তারপর সাইকোমেট্রিক পরীক্ষা বা অন্য কোনও পরীক্ষা নিতে পারে। হতে পারে ইন্টারভিউও। এক্ষেত্রে ৫ বছরের চুক্তিতে প্রথমে নিয়োগ করা হবে। তারপর আরও চুক্তি বাড়ানো হতে পারে।
কীভাবে করবেন আবেদন?