
Bank Of Baroda Recruitment 2026: যারা সরকারি ব্যাঙ্কে চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুণ সুযোগ। যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এই ব্যাঙ্কে চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। শর্টলিস্ট হওয়ার পর, ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি কনফার্ম করার জন্য তাদের অনলাইন পরীক্ষা এবং সাইকোমেট্রিক পরীক্ষার মতো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই ব্যাঙ্কে ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীদের জন্য ১০০টিরও বেশি শূন্যপদ রয়েছে। আপনি ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন। চলুন, ব্যাঙ্ক অফ বরোদার এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
১০০টিরও বেশি পদে নিয়োগ
ব্যাঙ্ক অফ বরোদা ১০০ টিরও বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পোস্টে মোট ১০৪টি পদ শূন্য রয়েছে। AVP II- গ্রুপ হেড-এর ৪টি পদ , AVP II রিটরি হেড-এর ১৭টি পদ, ডেপুটি ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজারের ৭টি এবং ডেপুটি ম্যানেজার ওয়েলথ স্ট্র্যাটেজিস্টের ১৩টি শূন্য পদ রয়েছে। এই পদগুলোর জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন।
কবে পর্যন্ত আবেদন করা যাবে?
ব্যাঙ্ক অফ বরোদা তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস বিভাগে ১০৪টি পদের জন্য অনলাইন আবেদনের ঘোষণা করেছে। গ্রুপ হেড এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদন প্রক্রিয়া ২৭ মার্চ, ২০২৬ থেকে শুরু হচ্ছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ১৬ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে, পদের উপর নির্ভর করে অভিজ্ঞতার তারতম্য রয়েছে। বয়সের ক্ষেত্রে, যোগ্য বলে বিবেচিতদের সর্বনিম্ন বয়স ২৪ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে। গ্রুপ হেড পদের জন্য নির্ধারিত বয়সসীমা সর্বনিম্ন ৩১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর। টেরিটরি হেড পদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৭ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। অপরদিকে, ম্যানেজার সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৪ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর। ডেপুটি ম্যানেজার ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স পদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৪ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর। এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হবে।
কোন পদের জন্য কী পরিমাণ অভিজ্ঞতা প্রয়োজন?
আবেদন ফি কত?
কোথায় এবং কীভাবে আবেদন করতে পারবেন?
আপনি ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট, bankofbaroda.bank.in-এ গিয়ে গ্রুপ হেড এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারেন। নিচে আবেদন করার ধাপে ধাপে প্রক্রিয়াটি দেওয়া হলো।