Advertisement

Bank of Baroda-এ ২,৪৮২ Job Vacancy! পশ্চিমবঙ্গেও শূন্যপদ, Salary কত?

Banking Job News: সরকারি ব্যাঙ্কে চাকরির খবর। ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে ২,৪৮২ জনকে নিয়োগ করা হবে। দেশের একাধিক রাজ্যে এই নিয়োগ হবে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। রাজ্যে মোট ৪২টি শূন্যপদ রয়েছে।

 পশ্চিমবঙ্গ থেকে নিয়োগ করা হবে ৪২ জনকে। পশ্চিমবঙ্গ থেকে নিয়োগ করা হবে ৪২ জনকে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 3:08 PM IST
  • সরকারি ব্যাঙ্কে চাকরির খবর।
  • ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে ২,৪৮২ জনকে নিয়োগ করা হবে।
  • রাজ্যে মোট ৪২টি শূন্যপদ রয়েছে।

Banking Job News: সরকারি ব্যাঙ্কে চাকরির খবর। ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে ২,৪৮২ জনকে নিয়োগ করা হবে। দেশের একাধিক রাজ্যে এই নিয়োগ হবে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। রাজ্যে মোট ৪২টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ফলে যাঁরা ব্যাঙ্কিংয়ের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি বড় খবর। অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের প্রবেশন পর্বের মধ্যে রাখা হবে। চাকরিতে যোগ দেওয়ার পর বেতনও বেশ ভাল। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসে ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত বেতন মিলবে।

কতগুলি পদে নিয়োগ?
ব্যাঙ্ক অফ বরোদার এই নিয়োগে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে মোট ২,৪৮২টি শূন্যপদ রয়েছে। দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই পদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ৪২টি পদ।

তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই চাকরিতে আবেদন করা যাবে না। বয়স এবং কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত।

কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। অর্থাৎ নির্দিষ্ট কোনও বিষয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়।

তবে এর সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। ১ অগস্ট ২০২৬ তারিখের হিসাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বিতীয় তফসিলে থাকা কোনও শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কে অফিসার পদে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আর একটি বিষয়ও মাথায় রাখতে হবে। প্রার্থী যে রাজ্যের জন্য আবেদন করবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে পারদর্শী হতে হবে।

Advertisement

কীভাবে আবেদন করবেন?
এই নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার বিভাগে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে নির্দিষ্ট আবেদনমূল্যও জমা দিতে হবে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১৭৫ টাকা। অন্য দিকে অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় নথি ভাল করে দেখে নেওয়া উচিত।

আবেদনের শেষ দিন ৭ সেপ্টেম্বর ২০২৬। ফলে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করে দেওয়াই ভাল।

কীভাবে নিয়োগ?
শুধু আবেদন করলেই চাকরি হবে না। প্রার্থীদের একাধিক ধাপের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর পর প্রয়োজন অনুযায়ী সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউয়ের মতো ধাপ থাকতে পারে।

সব ধাপ সফল ভাবে পার করার পরেই লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের জন্য প্রবেশনার হিসাবে কাজ করতে হবে।

বেতন
সরকারি ব্যাঙ্কের এই চাকরিতে বেতনও আকর্ষণীয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নির্বাচিতদের বেতন কাঠামো ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে ৮৫,৯২০ টাকা পর্যন্ত। এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগও থাকতে পারে।

তবে আবেদন করার আগে প্রার্থীদের ব্যাঙ্ক অফ বরোদার প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেওয়া জরুরি। কারণ রাজ্যভেদে শূন্যপদ, স্থানীয় ভাষা, বয়সে ছাড় এবং অন্যান্য শর্ত আলাদা হতে পারে। 

Read more!
Advertisement
Advertisement