Advertisement

DMRC Recruitment 2026: মেট্রো রেলের সুপারভাইজার পদে চাকরির সুযোগ, মোটা বেতন, কীভাবে আবেদন?

BECIL recruitment 2026 notification: সরকারি সংস্থায় চাকরির খোঁজ করছেন? রয়েছে এক সুবর্ণ সুযোগ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)-এ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সরকারি সংস্থায় চাকরির সুযোগ।সরকারি সংস্থায় চাকরির সুযোগ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 7:06 PM IST
  • সরকারি সংস্থায় চাকরির খোঁজ করছেন? রয়েছে এক সুবর্ণ সুযোগ।
  • কর্মী নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
  • মূলত কারিগরি বা টেকনিক্যাল বিভাগে কাজের জন্য এই নিয়োগ করা হবে।

BECIL recruitment 2026 notification: সরকারি সংস্থায় চাকরির খোঁজ করছেন? রয়েছে এক সুবর্ণ সুযোগ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)-এ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়া সরাসরি দিল্লি মেট্রো করছে না; ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড বা ‘বেসিল’ (BECIL)-এর মাধ্যমে এই শূন্যপদগুলি পূরণ করা হবে। ইতিমধ্যেই বেসিলের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত কারিগরি বা টেকনিক্যাল বিভাগে কাজের জন্য এই নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে অনলাইনের মাধ্যমে দ্রুত নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

পদ ও যোগ্যতা: এক নজরে সব খুঁটিনাটি
প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, মূলত ‘সিস্টেম সুপারভাইজার’ এবং ‘সুপারভাইজার’ পদে কর্মী নেওয়া হবে। চুক্তিভিত্তিক এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই শহরে কাজ করতে হবে।

শূন্যপদ ও বয়সসীমা: এই দুই পদ মিলিয়ে সব মিলিয়ে মোট ১৪টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ের ব্যবস্থা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই দেশের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা অথবা ডিগ্রি (B.E / B.Tech) পাশ করে থাকতে হবে।

বেতন: বেতন বা পারিশ্রমিকের দিক থেকে এই পদটি অত্যন্ত আকর্ষণীয়। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৬৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি ও শেষ তারিখ
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট https://www.becil.com/-এ যেতে হবে। সেখান থেকে ‘কেরিয়ার’ (Careers) সেকশনে গেলেই সংশ্লিষ্ট পদের মূল নোটিফিকেশনটি দেখতে পাওয়া যাবে।

অনলাইন ফর্মে সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যাদি নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র এবং স্ক্যান করা ছবি আপলোড করতে হবে। মনে রাখবেন, আগামী ১০ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে। ওই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের ফি এবং অন্যান্য বিশদ নিয়মাবলী জানতে প্রার্থীদের আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি একবার ভালো করে পড়ে নিন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement