Advertisement

BECIL Recruitment 2026: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে কেন্দ্রীয় সংস্থা, ৫৬ হাজার টাকা Salary

BECIL Recruitment 2026: কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (BECIL) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেঙ্গালুরুর অফিসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।

বেঙ্গালুরুর অফিসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।বেঙ্গালুরুর অফিসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 May 2026,
  • अपडेटेड 1:11 PM IST
  • কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ।
  • ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (BECIL) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • বেঙ্গালুরুর অফিসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।

BECIL Recruitment 2026: কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (BECIL) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেঙ্গালুরুর অফিসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংস্থা। মাসিক বেতন প্রায় ৫৬ হাজার টাকা। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

স্যালারি কত?
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে কাজের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫৫ হাজার ৯৩২ টাকা করে বেতন দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও একাধিক শর্ত রাখা হয়েছে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জ়ুলজি, ফিশারিজ় অথবা মেরিন বায়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলতে পারে কি না, তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে।

কী ভাবে আবেদন করবেন?
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://www.becil.com/Vacancies
আবেদন করতে হলে প্রথমে BECIL-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ যেতে হবে। সেখানে 'Career' বিভাগে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ দিন ১ জুন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং প্রয়োজনীয় নথির তালিকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিন। 

Read more!
Advertisement
Advertisement