
BEL Recruitment 2026: সরকারি সংস্থায় কাজের সুযোগ খুঁজছেন? তাহলে বড় সুযোগ নিয়ে এল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)। সংস্থার তরফে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই পদে যোগ দিলে প্রশিক্ষণের মাধ্যমে সংস্থার কাজ হাতে-কলমে শেখার সুযোগ মিলবে। কম বয়সেই কেরিয়ার শুরু করতে চাইলে এটি কাজে লাগতে পারে।
কী দায়িত্ব থাকবে?
এই পদে নির্বাচিত প্রার্থীদের ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে কাজ করতে হবে। সংস্থার প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দিক শেখানো হবে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাস্তব কাজের অভিজ্ঞতাও অর্জনের সুযোগ থাকবে। ফলে ভবিষ্যতে বড় সংস্থায় কাজের সম্ভাবনা আরও বাড়বে।
কোথায় হবে প্রশিক্ষণ?
যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের বেঙ্গালুরুতে সংস্থার দফতরে প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানেই টানা তিন বছর কাজ শেখার সুযোগ মিলবে। এই সময়ের মধ্যে কাজের পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করা যাবে।
যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) বা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ইনস্টিটিউট; ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-তে নাম নথিভুক্ত থাকতে হবে।
প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হওয়া দরকার।
বেতন কত?
প্রশিক্ষণ চলাকালীন ধাপে ধাপে স্টাইপেন্ড বাড়বে;
প্রথম বছরে ২৫ হাজার টাকা,
দ্বিতীয় বছরে ২৭ হাজার টাকা,
তৃতীয় বছরে ৩০ হাজার টাকা দেওয়া হবে।
মোট তিন বছরের চুক্তিভিত্তিক প্রশিক্ষণ থাকবে। কাজ সন্তোষজনক হলে পরবর্তীতে স্থায়ী চাকরি ও পদোন্নতির সুযোগও তৈরি হতে পারে।
কীভাবে আবেদন করবেন?
এই নিয়োগের জন্য আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আগ্রহীদের ২৭ এপ্রিল বেঙ্গালুরুর অফিসে উপস্থিত থাকতে হবে। সেখানেই ইন্টারভিউ নেওয়া হবে।
নতুন পাশ করা প্রার্থীদের জন্য এমন সুযোগ বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন অভিজ্ঞতা ছাড়া বড় সংস্থায় কাজ পাওয়া কঠিন। কিন্তু এই ধরনের ট্রেনি পদ সেই সমস্যার সমাধান করে দেয়।
যাঁরা CA বা CMA পাশ করেছেন এবং দ্রুত কাজ শুরু করতে চান, তাঁদের জন্য এই নিয়োগ একটি বড় সুযোগ।