Advertisement

Bengal Gas Company Recruitment: বেঙ্গল গ্যাস কোম্পানিতে চাকরি, মাইনে কত? সব তথ্য

রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড-এ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড-এ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।ঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড-এ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 1:12 PM IST
  • অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • প্রতিটি বিভাগে একজন করে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট নেওয়া হবে।
  • কোম্পানি সেক্রেটারি হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।

রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড-এ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, কোম্পানি সেক্রেটারি বিভাগ এবং বিজ়নেস ইনফরমেশন সিস্টেম (BIS) বিভাগ; এই দুই শাখায় নিয়োগ হবে। প্রতিটি বিভাগে একজন করে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট নেওয়া হবে।

কোম্পানি সেক্রেটারি বিভাগের জন্য আবেদন করতে হলে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (ICSI)-র 'অ্যাসোসিয়েট' হতে হবে। পাশাপাশি, কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। এই অভিজ্ঞতাকে নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বিজ়নেস ইনফরমেশন সিস্টেম বিভাগের জন্য স্নাতকদের আবেদন করার সুযোগ রয়েছে। প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে BIS সংক্রান্ত ক্ষেত্রে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, এক্সিকিউটিভ ট্রেনি বা ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে প্রশিক্ষণ সম্পূর্ণ করা থাকতে হবে। এই ক্ষেত্রেও ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

বয়সসীমার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। নিয়োগ হবে মোট তিন বছরের চুক্তির ভিত্তিতে। তবে শুরুতে ছ’মাসের প্রবেশন পিরিয়ডে কাজ করতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ এপ্রিল। আবেদনমূল্য হিসেবে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যারা কোম্পানি সেক্রেটারি বা আইটি ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের জন্য এই পদগুলি আকর্ষণীয় হতে পারে। সীমিত সংখ্যক শূন্যপদ থাকায় প্রতিযোগিতাও যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement