Advertisement

BSNL-এ ৫০ হাজার টাকার Job News, আবেদনের সময় বাড়াল Government সংস্থা

BSNL Job News: সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited-এ চাকরির সুযোগ। সিনিয়র এগ্‌জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার সেই আবেদনের সময়সীমা বাড়িয়ে দিল সংস্থা।

আবেদনের সময়সীমা বাড়িয়ে দিল সংস্থা।আবেদনের সময়সীমা বাড়িয়ে দিল সংস্থা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 10:17 AM IST
  • সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited-এ চাকরির সুযোগ।
  • সিনিয়র এগ্‌জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগ।
  • মাসিক বেতন শুরু হবে ২৪,৯০০ টাকা থেকে, ধাপে ধাপে বেড়ে ৫০,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

BSNL Job News: সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited-এ চাকরির সুযোগ। সিনিয়র এগ্‌জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার সেই প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ বদল। আবেদনের সময়সীমা বাড়িয়ে দিল সংস্থা। ফলে আগ্রহী প্রার্থীদের হাতে মিলল অতিরিক্ত সময়। সংস্থার তরফে জানানো হয়েছে, টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স; এই দুই বিভাগে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদের সংখ্যা ১২০। মাসিক বেতন শুরু হবে ২৪,৯০০ টাকা থেকে, ধাপে ধাপে বেড়ে ৫০,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

কোন পদে কী যোগ্যতা 
টেলিকম অপারেশনস বিভাগে আবেদন করতে হলে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন; এই বিষয়গুলির মধ্যে যেকোনও একটিতে স্নাতক হতে হবে।
অন্যদিকে, ফিন্যান্স বিভাগে আবেদনকারীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হওয়া জরুরি।

বয়সসীমা 
আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যেতে পারে। বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে আবেদন করবেন?
প্রার্থীদের প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
অনলাইন পোর্টালে প্রবেশ করে ‘হোমপেজ’-এ প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি নির্বাচন করতে হবে। সেখানে দেওয়া নির্দেশ মেনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে ১৬ এপ্রিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন না করলে সেই আবেদন আর গ্রহণ করা হবে না।

সিলেকশন প্রসেস
আবেদন জমা পড়ার পর প্রথমে নথিপত্র যাচাই করা হবে। যাচাইয়ে সফল হলে প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে। এরপরই চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে।

বর্তমানে সরকারি চাকরির বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি সংস্থায় স্থায়ী চাকরির সুযোগ অনেকের কাছেই বড় আকর্ষণ। বিশেষ করে টেলিকম এবং ফিন্যান্স; এই দুই ক্ষেত্রেই দক্ষ প্রার্থীদের জন্য এই সুযোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement