Advertisement

Calcutta High Court Recruitment 2026: ঢুকেই মাইনে ৩৩ হাজার টাকা, লোক নিচ্ছে কলকাতা হাইকোর্ট

Calcutta High Court Recruitment 2026: চাকরি খুঁজছেন? বিশেষত আইটি সংক্রান্ত কাজ করতে চান? তাহলে আপনার জন্য বড় সুযোগ। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে Calcutta High Court। সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

 চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে Calcutta High Court। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে Calcutta High Court।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 3:32 PM IST
  • আইটি সংক্রান্ত কাজ করতে চান?
  • চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে Calcutta High Court।
  • প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Calcutta High Court Recruitment 2026: চাকরি খুঁজছেন? বিশেষত আইটি সংক্রান্ত কাজ করতে চান? তাহলে আপনার জন্য বড় সুযোগ। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে Calcutta High Court। সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সফটওয়্যার ডেভেলপার পদে কর্মী নেওয়া হবে। মোট শূন্যপদ ২টি। কাজ চুক্তিভিত্তিক। প্রথমে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে। তবে কাজের প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।

কত বেতন পাবেন?
প্রতি মাসে ৩৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। যাঁরা নতুন আইটি ক্ষেত্রে কাজ শুরু করতে চান বা অভিজ্ঞতা বাড়াতে চান, তাঁদের জন্য এটি একটি ভাল সুযোগ।

যোগ্যতা 
অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর অফ টেকনোলজি (BTech) বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন। 

বয়সসীমা  
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।  

কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে সরাসরি Calcutta High Court-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে 'হোমপেজ'-এ নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মেনে আবেদনপত্র পূরণ করতে হবে।

শেষ তারিখ কবে?
আবেদন করার শেষ দিন ২০ মে। তাই যারা আবেদন করতে চান, তাঁদের দ্রুত প্রস্তুতি নিতে হবে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করাই ভালো।

কেন এই চাকরি গুরুত্বপূর্ণ?
সরকারি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ সব সময়ই গুরুত্বপূর্ণ। তার উপর কলকাতা হাইকোর্টের মতো জায়গায় কাজ করার সুযোগ পাওয়া মানে অভিজ্ঞতা ও ভবিষ্যতের জন্য বড় প্লাস পয়েন্ট। যাঁরা আইটি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে কেরিয়ার শুরু করতে চান, তাঁদের জন্য এটি একটি ভাল সুযোগ। তাই দেরি না করে আবেদন সেরে ফেলুন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement