Advertisement

CBSE-র Class 10 ও 12th-এর Exam Date প্রকাশিত, রইল Full Routine

CBSE Board Exam 2027 Datesheet Out: সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের বোর্ড পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হল। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। দুই ক্লাসের পরীক্ষাই শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।

CBSE ক্লাস ১০ ও ১২-এর অফিসিয়াল রুটিনCBSE ক্লাস ১০ ও ১২-এর অফিসিয়াল রুটিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2026,
  • अपडेटेड 8:14 PM IST
  • সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের বোর্ড পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হল।
  • আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা।

CBSE Board Exam 2027 Datesheet Out: সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের বোর্ড পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হল। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। দুই ক্লাসের পরীক্ষাই শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। ৬ নভেম্বর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ফলে পরীক্ষার আগে প্রস্তুতির জন্য পড়ুয়ারা হাতে পাচ্ছে প্রায় ১০১ দিন। DATESHEET DIRECT LINK: CLICK HERE

বোর্ডের তথ্য অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছে ২৬ লক্ষ ৫০ হাজারেরও বেশি পড়ুয়া। দ্বাদশে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লক্ষ ৮০ হাজারের বেশি। দশম শ্রেণিতে মোট ৮৩টি বিষয়ের পরীক্ষা হবে। দ্বাদশ শ্রেণিতে রয়েছে ১২১টি বিষয়। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর কথা মাথায় রেখেই তৈরি হয়েছে সূচি।

কবে কোন পরীক্ষা?
দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে পেন্টিং দিয়ে, ১৬ ফেব্রুয়ারি। পরের দিন, ১৭ ফেব্রুয়ারি রয়েছে অঙ্কের পরীক্ষা। বিজ্ঞান, ইংরেজি এবং সমাজবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিভিন্ন দিনে হবে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষার শুরুতেই রয়েছে পদার্থবিদ্যা। ফেব্রুয়ারিতে হবে রসায়ন ও অ্যাকাউন্ট্যান্সির পরীক্ষা। মার্চ ও এপ্রিলের মধ্যে অঙ্ক, ইংরেজি, অর্থনীতি, জীববিদ্যা এবং বিজ়নেস স্টাডিজ়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা রাখা হয়েছে। ফিজ়িক্যাল এডুকেশন, উদ্যোগপতি শিক্ষা, বায়োটেকনোলজি, হোম সায়েন্স এবং লিগাল স্টাডিজ়ের মতো বিষয়ও রয়েছে সূচিতে।

তবে এখানে উল্লেখ করা বিষয়গুলি পূর্ণাঙ্গ তালিকা নয়। নির্দিষ্ট পরীক্ষার দিন ও বিষয় কোড জানতে পড়ুয়াদের সিবিএসই-র সরকারি সূচি মিলিয়ে নিতে হবে।

এবার রুটিন বের হতে সময় লাগল কেন?
বোর্ড জানিয়েছে, স্কুলগুলির কাছ থেকে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা বা LOC জমা পড়ার পরই সূচি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। পড়ুয়াদের বেছে নেওয়া ৪০ হাজারেরও বেশি বিষয়-সমন্বয় খতিয়ে দেখতে হয়েছে। যাতে একই পরীক্ষার্থীর দু’টি বিষয়ের পরীক্ষা একই দিনে না পড়ে, সে দিকেও নজর রাখা হয়েছে। পাশাপাশি প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন, পরীক্ষাকেন্দ্র এবং খাতা দেখার জন্য শিক্ষকদের উপস্থিতির বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

Advertisement

গত বছরের তুলনায় এ বার সূচি প্রকাশিত হল দেরিতে। ২০২৬ সালের পরীক্ষার জন্য প্রাথমিক সূচি প্রকাশিত হয়েছিল ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত সূচি এসেছিল ৩০ অক্টোবর।

পড়ুয়ারা সিবিএসই-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সূচি দেখতে ও ডাউনলোড করুন।  

Read more!
Advertisement
Advertisement