
CBSE Class 10 -এর Result Date প্রকাশিত হচ্ছে। results.cbse.nic.in (Click Here) থেকে সরাসরি রেজাল্ট দেখা যাবে। এবার অনেকটাই আগে ফল ঘোষণা করল Central Board of Secondary Education। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ফল প্রকাশের আগেই রেডি থাকাই শ্রেয়। বিশেষ করে আগে থেকে DigiLocker অ্যাকাউন্টও তৈরি করে রাখুন। এ বছর Central Board of Secondary Education পরীক্ষার মূল্যায়ন তুলনামূলক দ্রুত শেষ হয়েছে। নতুন অ্যাকাডেমিক স্ট্রাকচারের কারণেই বদল। ২০২৬ সালের CBSE Class 10 Result আগের বছরের তুলনায় আগে প্রকাশ হতে পারে। ২০২৬ সালে দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০:৩০ থেকে এক শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত মূল্যায়ন শেষ হওয়ায় এবার ফল প্রকাশেও তাড়াহুড়ো দেখা যাচ্ছে।
কোথা থেকে রেজাল্ট দেখবেন? (Official Websites To Check Results)
results.cbse.nic.in
cbse.gov.in
results.nic.in
results.digilocker.gov.in
umang.gov.in
cbse.nic.in
ফল প্রকাশের পর পড়ুয়ারা অনলাইনে সহজেই নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এর জন্য কয়েকটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। যেমন results.cbse.nic.in, cbse.gov.in, results.nic.in। এছাড়াও DigiLocker, UMANG অ্যাপ এবং SMS পরিষেবার মাধ্যমেও ফল জানা যাবে। বেশি ট্র্যাফিক সামলাতে একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করছে বোর্ড।
রেজাল্ট চেক করতে গেলে পড়ুয়াদের কিছু তথ্য লাগবে। যেমন রোল নম্বর, জন্মতারিখ, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি। এই তথ্যগুলি সঠিকভাবে দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফল দেখা যাবে। সেখান থেকেই মার্কশিট ডাউনলোড করে রাখা যাবে।
অনেক পড়ুয়ার ক্ষেত্রে DigiLocker ব্যবহার করা সবচেয়ে সহজ উপায় হতে পারে। তাই আগে থেকেই DigiLocker অ্যাকাউন্ট খুলে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে ফল প্রকাশের সময় ঝামেলা কম হবে এবং দ্রুত মার্কশিট পাওয়া যাবে।
এই বছরের রেজাল্ট আরও গুরুত্বপূর্ণ। কারণ বোর্ড এবার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (Improvement Exam) চালু করতে চলেছে। ১৫ মে থেকে ১ জুনের মধ্যে এই পরীক্ষা হতে পারে। প্রথম দফার ফলের উপর নির্ভর করেই কে এই Improvement Exam-এ বসতে পারবেন, তা ঠিক হবে। সর্বোচ্চ তিনটি বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।