Advertisement

Central Government Jobs Without Written: লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারে স্থায়ী চাকরি, বাংলার চাকরিপ্রার্থীদের দারুণ সুযোগ

Central Government Jobs Without Written: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৫১ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। কলকাতা সহ দেশের বিভিন্ন ডিভিশনে এই আলাদা আলাদা শূন্যপদগুলি রয়েছে।

Central Government Jobs Without Written: লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারে স্থায়ী চাকরি, বাংলার চাকরিপ্রার্থীদের দারুণ সুযোগCentral Government Jobs Without Written: লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারে স্থায়ী চাকরি, বাংলার চাকরিপ্রার্থীদের দারুণ সুযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Jun 2026,
  • अपडेटेड 12:31 AM IST

Central Government Jobs For Engineers: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে কাজের এক দুর্দান্ত সুযোগ এসেছে। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ স্বনামধন্য সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং বা সি-ড্যাক সারা দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।

কোন পদে চাকরি?
মূলত প্রজেক্ট ইঞ্জিনিয়ার ফ্রেশার ও অভিজ্ঞ এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নেওয়া হবে। কাজের পরিধি অনুযায়ী বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি বিভাগে এই নিয়োগ করা হচ্ছে। ফ্রেশারদের জন্য রয়েছে হাই পারফরম্যান্স অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং, ট্রান্সপোর্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টে এআই, সাইবার সিকিউরিটি ও সাইবার ফরেনসিক, ডিজিটাল টুইনিং এবং ইন্ডাস্ট্রি ৪.০ সহ এমবেডেড সিস্টেমের মতো ক্ষেত্র। অন্যদিকে অভিজ্ঞ প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ও ইউআই ইউএক্স ডিজাইন, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, আইওটি ও এমবেডেড সিস্টেম, রোবট অটোমেশন সিস্টেম এবং হেলথ ইনফরমেটিক্স বিভাগে নেওয়া হবে। এছাড়া সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য কোয়ান্টাম কম্পিউটিং, এআই, সাইবার সিকিউরিটি ও ওয়েব ডেভেলপমেন্টের মতো বিষয়ে কাজের সুযোগ থাকছে।

শূন্যপদ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৫১ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। কলকাতা সহ দেশের বিভিন্ন ডিভিশনে এই আলাদা আলাদা শূন্যপদগুলি রয়েছে।

নিয়োগ পদ্ধতি 
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না কেবল ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গত ১ জুন ২০২৬ তারিখ সকাল সাড়ে এগারোটা থেকে এই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

কারা আবেদন করতে পারবেন?
আবেদনের শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের কোনও এআইসিটিই অথবা ইউজিসি অনুমোদিত কলেজ বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট শাখায় বিই অথবা বিটেক অথবা এমই অথবা এমটেক পাস হতে হবে। এছাড়া কম্পিউটার সায়েন্স বা আইটিতে এমএসসি এবং এমসিএ ডিগ্রিধারীরাও সমানভাবে আবেদনের যোগ্য। যারা বর্তমানে ফাইনাল সেমিস্টারে পড়ছেন এবং নিয়োগের আগে রেজাল্ট হাতে পেয়ে যাবেন তারাও আবেদন করতে পারবেন তবে চাকরি পাওয়ার পর পাসের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক। ফ্রেশার পদের জন্য কোনও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে বাকি পদগুলির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে চাওয়া অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

বয়সসীমা
বয়সসীমার ক্ষেত্রে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বয়স ৩০ থেকে ৪৫ বছর এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন। পদ ও অভিজ্ঞতা অনুযায়ী প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে আনুমানিক ৩৯,১০০ টাকা থেকে ৫০,০০০ টাকা এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে আনুমানিক ৬০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। উচ্চতর যোগ্যতা ও ভালো অভিজ্ঞতা থাকলে প্রারম্ভিক বেতন আরও বাড়তে পারে।

কীভাবে আবেদন?
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন করতে হলে প্রথমে সি-ড্যাক কলকাতার অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট লিংকে যেতে হবে। সেখানে নির্দিষ্ট পদের পাশে থাকা লিংকে ক্লিক করে নাম, ইমেল ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা নির্ভুলভাবে পূরণ করে ছবি, স্বাক্ষর, সার্টিফিকেট, মার্কশিট ও এক্সপিরিয়েন্স লেটার স্ক্যান করে আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। জমা পড়া সমস্ত আবেদন খতিয়ে দেখে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে একটি মেরিট লিস্ট বা শর্টলিস্ট তৈরি করা হবে। সেই শর্টলিস্টেড প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ বা স্কিল টেস্টের জন্য ডাকা হবে যার তারিখ এবং স্থান শুধুমাত্র ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

 

Read more!
Advertisement
Advertisement