
কলকাতার চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার ৪৪টি পদের জন্য শিক্ষানবীশ নিয়োগ করছে চিত্তরঞ্জন ন্য়াশনাল ক্যান্সার ইনস্টিটিউট। মোট ১০টি পদের জন্য ৪৪ জনকে নিয়োগ করবে সংস্থাটি। সবেচেয়ে বড় সুবিধা হল এই পদগুলির জন্য আবেদন করতে কোনও টাকা লাগছে না। কোন পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, কোথায় গিয়ে আবেদন করতে হবে? সব বিশদে দেখে নেওয়া যাক।
কবে থেকে কত তারিখ পর্যন্ত আবেদন?
CNCI-এর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত শিক্ষানবীশ পদগুলিতে আবেদন করা যাবে।
কোন কোন পদে কতগুলি নিয়োগ রয়েছে?
Frontline Healthcare Associate - ১০টি শূন্যপদ। ১২ পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। রোগীদের সহায়তা করা, নমুনা সংগ্রহ করাই মূল কাজ। মাসিক সাম্মানিক দেওয়া হবে মাসে ৯৬০০ টাকা। ২৭০ দিনের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
Medical Records Assistant - ৪টি শূন্যপদ। সায়েন্স নিয়ে ১২ পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মূল কাজ নথি পূরণ, ফর্ম ফিলআপ করা ইত্যাদি। মাসিক সাম্মানিক দেওয়া হবে মাসে ৯৬০০ টাকা। এক বছরের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
Emergency Care Assistant- ৬টি শূন্যপদ। ১০ পাশ,ITI ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মূল কাজ রোগীদের এমার্জেন্সি সহায়তা দেওয়া। মাসিক সাম্মানিক দেওয়া হবে মাসে ৮২০০ টাকা। এক বছরের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
Medical Laboratory Technician (Pathology) - ৪টি শূন্যপদ। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং বায়োলজি নিয়ে ১২ পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মূল কাজ ল্যাবে সহায়তা দেওয়া। মাসিক সাম্মানিক দেওয়া হবে মাসে ৯৬০০ টাকা। ১৫ মাসের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
Operation Theatre Technician - ২টি শূন্যপদ। ১২ পাশ ব্যক্তিরা আবেদন করতে পারেন। এক্ষেত্রে অপারেশন থিয়েটারে কাজ। মাসিক সাম্মানিক দেওয়া হবে মাসে ৯৬০০ টাকা। ১৮০ দিনের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
Patient Counsellor - ৪টি শূন্যপদ। সায়েন্স, নিউট্রেশন নিয়ে গ্রাজুয়েট পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। মাসিক সাম্মানিক দেওয়া হবে মাসে ১২,৩০০ টাকা। এক বছরের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
Medical Laboratory Technician (Radiology) - ১টি শূন্যপদ। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং বায়োলজি নিয়ে ১২ পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। মাসিক সাম্মানিক দেওয়া হবে মাসে ৯৬০০ টাকা। ১৫ মাসের জন্য নিয়োগ করা হচ্ছে।
Dental Laboratory Technician - ১টি শূন্যপদ। দশম শ্রেণি পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। মাসিক সাম্মানিক দেওয়া হবে ৮২০০ টাকা। ৩ বছর ১ মাসের জন্য নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কাজ হবে ডেন্টাল পরিষেবা খাতে সহায়তা করা।
General Duty Assistant V3 - ৪টি শূন্যপদ। দশম শ্রেণি পাশ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্টাল সাপোর্ট, রেকর্ড কিপিং রাখাই মূল কাজ। এক বছরের জন্য এই নিয়োগ করা হচ্ছে। সাম্মানিক দেওয়া হবে মাসে ৮২০০ টাকা।
Deputy Duty Manager - ৮টি শূন্যপদ রয়েছে। কলেজ পাশ ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারেন। রোগীদের সহায়তা প্রদান করাই মূল উদ্দেশ্য। সাম্মানিক দেওয়া হবে মাসে ৯৬০০ টাকা। এক বছরের জন্য এই নিয়োগ করা হচ্ছে।
আবেদন করুন - https://www.apprenticeshipindia.gov.in/ লিঙ্কে গিয়ে।