Advertisement

Government Job News: টাঁকশালে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন? জানুন

টাঁকশালে চাকরির সুযোগ। Security Printing and Minting Corporation of India Limited-এর অধীনস্থ কারেন্সি নোট প্রেসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সরকারি চাকরির সুযোগসরকারি চাকরির সুযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 3:39 PM IST
  • কারেন্সি নোট প্রেসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
  • সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।

Currency Note Press Recruitment 2026: টাঁকশালে সরকারি চাকরির সুযোগ। Security Printing and Minting Corporation of India Limited-এর অধীনস্থ কারেন্সি নোট প্রেসে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। সেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ায় সেফটি অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজ়ার, আর্টিস্ট এবং জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নেওয়া হবে। ফলে আইটিআই পাশ প্রার্থী থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্যও চাকরির সুযোগ তৈরি হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, হিন্দি, ইংরেজি, চারুকলা, রসায়ন, পদার্থবিদ্যা, সমাজসেবা, সমাজবিজ্ঞান, প্রিন্টিং টেকনোলজি, প্যাকেজিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন গ্রহণ করা হবে।

জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য বিভিন্ন ট্রেডে আইটিআই শংসাপত্র থাকা বাধ্যতামূলক। ফলে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত প্রার্থীদের জন্যও এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বয়সসীমার ক্ষেত্রেও আলাদা নিয়ম রাখা হয়েছে। সেফটি অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজ়ার এবং আর্টিস্ট পদের আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অন্য দিকে জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ২৫ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন কি না, তা বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। কম্পিউটার বেসড টেস্ট বা CBT পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সম্ভাব্য পরীক্ষা জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। ফলে আবেদন করার পর থেকেই প্রস্তুতি শুরু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বেতন কাঠামো। পদ এবং অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন ১৮ হাজার ৭৮০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সরকারি সংস্থায় এত উচ্চ বেতনের সুযোগ থাকায় চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement

আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি ধার্য করা হয়েছে ১,০০০ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ না হলে সেই আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে সংস্থা।

আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৯ মে। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগে থেকেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement