
Digital India Corporation Recruitment 2026: কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (Digital India Corporation)-এ প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ জুলাই। যাঁরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে, প্রজেক্ট ম্যানেজার পদে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে কর্মস্থল দিল্লি হলেও, প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী পরে কর্মস্থল পরিবর্তন করা হতে পারে।
কোন পদে নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রোজেক্ট ম্যানেজার(Project Manager) পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ওয়ার্ক এক্সপিরিয়েন্সও থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)
আবেদনকারীদের কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়া যাঁদের এমবিএ (MBA) ডিগ্রি রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কত বছরের অভিজ্ঞতা লাগবে?
শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া এগোবে। অতিরিক্ত যোগ্যতা ও শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। এর জন্য প্রথমে Digital India Corporation-এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে 'Home' পেজ থেকে 'Career' বিভাগে প্রবেশ করলে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। প্রয়োজনীয় নথি এবং তথ্য সঠিকভাবে আপলোড না করলে আবেদন বাতিল হতে পারে।
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন সেরে ফেলুন।