Advertisement

Digital India Corporation Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থায় লাখ টাকার চাকরি, জানুন আবেদনের খুঁটিনাটি

Digital India Corporation Recruitment: যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমেই আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে দেশের রাজধানী দিল্লি। তবে সংস্থার প্রয়োজনে পরবর্তীকালে এই কর্মস্থল পরিবর্তনও হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগকেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 May 2026,
  • अपडेटेड 11:48 PM IST

Digital India Corporation Recruitment: কেন্দ্রীয় সরকারের অধীনে মোটা মাইনের চাকরি করতে চান? তবে আপনার জন্য এসে গেল এক সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ‘ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন’ (DIC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমেই আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে দেশের রাজধানী দিল্লি। তবে সংস্থার প্রয়োজনে পরবর্তীকালে এই কর্মস্থল পরিবর্তনও হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে ‘টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার’ পদে এই কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি। তবে পদের গুরুত্ব অনুযায়ী বেতনের অঙ্কটা কিন্তু চোখ কপালে তোলার মতো! এই পদে যোগ্য প্রার্থীকে বার্ষিক ৪২,৯২,৪৮৪ টাকা (প্রায় ৪৩ লক্ষ টাকা) বেতন দেওয়া হবে।

কারা আবেদনের যোগ্য?
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই লোভনীয় পদের জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স কিংবা ইনফরমেশন টেকনোলজি (IT) বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (B.Tech) অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (B.E) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে যদি প্রার্থীর স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রি থাকে, তবে তিনিও আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীর বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে। এই পদের বাকি প্রয়োজনীয় যোগ্যতামান জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের পদ্ধতি:
চাকরিপ্রার্থীদের প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের ‘হোমপেজ’ (Homepage) থেকে ‘নোটিফিকেশন’ (Notification) এবং তারপর ‘ওপেনিংস’ (Openings) অপশনে গেলেই এই সংক্রান্ত মূল বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে প্রার্থীরা নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২০ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

উল্লেখ্য, শুধু টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজারই নয়, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে আরও একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন্যান্য পদের যোগ্যতা, বেতন এবং এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে চাকরিপ্রার্থীদের সরাসরি ডিআইসি-র (DIC) নিজস্ব ওয়েবসাইটটি খুঁটিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement