Advertisement

DRDO-তে কাজের সুযোগ, এই ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন

ডিআরডিওর ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনস ল্যাবরেটরিতে ৭৭ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ও আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সংস্থার অধীনস্থ গবেষণাগারে মোট ৭৭ জন শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। সংস্থার অধীনস্থ গবেষণাগারে মোট ৭৭ জন শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jun 2026,
  • अपडेटेड 2:02 PM IST
  • ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা বা আইটিআই পাশ করে সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন?
  • ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO)-এ চাকরির সুযোগ।
  • সিলেকশন হলে এক বছরের ট্রেনিংয়ের পাশাপাশি মাসিক সাম্মানিকও পাবেন।

DRDO Apprentice Recruitment 2026: ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা বা আইটিআই পাশ করে সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন? তাঁদের জন্য বড় সুযোগ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO)-এ চাকরির সুযোগ। সংস্থার অধীনস্থ গবেষণাগারে মোট ৭৭ জন শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। সিলেকশন হলে এক বছরের ট্রেনিংয়ের পাশাপাশি মাসিক সাম্মানিকও পাবেন। ডিআরডিও-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনস ল্যাবরেটরি (DEAL)-তে এই শিক্ষানবিশ নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখার স্নাতক ও ডিপ্লোমাধারীদের পাশাপাশি আইটিআই উত্তীর্ণ প্রার্থীরাও এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

কোন কোন বিষয়ে নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এক বছরের অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ রয়েছে একাধিক বিষয়ে। তার মধ্যে রয়েছে;

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

এ ছাড়াও লাইব্রেরি সায়েন্সে স্নাতক প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অন্যদিকে, আইটিআই পাশ প্রার্থীদের জন্যও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য;

ফিটার

কম্পিউটার অপারেটর

টার্নার

মেশিনিস্ট

এবং সংশ্লিষ্ট অন্যান্য ট্রেড

কত টাকা সাম্মানিক পাবেন?
প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত শিক্ষানবিশদের প্রতি মাসে ১০,৫৬০ টাকা থেকে ১২,৩০০ টাকা পর্যন্ত সাম্মানিক দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই সাম্মানিক নির্ধারিত হবে।

কীভাবে সিলেকশন হবে?
যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে তাঁদের স্নাতক বা ডিপ্লোমা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অর্থাৎ লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের উল্লেখ বিজ্ঞপ্তিতে করা হয়নি। শিক্ষাগত ফলাফলের উপর ভিত্তি করেই মেধাতালিকা প্রস্তুত করা হবে।

আবেদন করবেন কীভাবে?
এই অ্যাপ্রেন্টিসশিপে আবেদন করতে হলে প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)-এ নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে একটি এনরোলমেন্ট নম্বর পাওয়া যাবে।

এরপর সেই এনরোলমেন্ট নম্বর এবং প্রয়োজনীয় নথি ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ না করলে প্রার্থিতা গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৩ জুন থেকে। সেই তারিখের ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

Advertisement

যাঁরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাঁদের ডিআরডিও-র সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি নিয়মিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যোগ্যতা, নথিপত্র, শূন্যপদের বিভাজন এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে সেখানেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সরকারি গবেষণা প্রতিষ্ঠানে হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি ভবিষ্যতের কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দিতে পারে এই অ্যাপ্রেন্টিসশিপ। 

Read more!
Advertisement
Advertisement