Advertisement

Modi Free Coaching Ai Training: অনলাইনে ফ্রি কোচিং, ১ কোটিকে AI ট্রেনিং, স্বাধীনতা দিবসে বিরাট ঘোষণা PM মোদীর

বিনামূল্যে অনলাইনে কোচিং পাবে দেশের তরুণ সমাজ। ১ কোটি যুবক-যুবতীকে দেওয়া হবে এআই ট্রেনিং। স্বাধীনতা দিবসে এহেন গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফ্রি কোচিং, এআই স্কিল বিল্ডিংয়ের ঘোষণা PM মোদীরফ্রি কোচিং, এআই স্কিল বিল্ডিংয়ের ঘোষণা PM মোদীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Aug 2026,
  • अपडेटेड 10:08 AM IST
  • এবার বিনামূল্যে অনলাইনে কোচিং পাবে দেশের তরুণ সমাজ
  • সেই সঙ্গে ১ কোটি যুবক-যুবতীকে দেওয়া হবে এআই ট্রেনিং
  • স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এহেন গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এবার বিনামূল্যে অনলাইনে কোচিং পাবে দেশের তরুণ সমাজ। সেই সঙ্গে ১ কোটি যুবক-যুবতীকে দেওয়া হবে এআই ট্রেনিং। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এহেন গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ, ১৫ অগাস্টের ভাষণে মোদী জানান, সরকার একটি নেটওয়ার্ক তৈরির দিকে এগোচ্ছে। এই নেটওয়ার্কের মাধ্যমে তরুণ যুবক এবং যুবতীরা কোনও টাকা খরচ না করেই অনলাইন কোচিংয়ের সুযোগ পাবেন।

মাথায় রাখতে হবে, চাকরি ও উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিংয়ের ওপর নির্ভরশীল পড়ুয়া। আর সেই সব পড়ুয়াদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষত, যাঁদের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়, কোচিংয়ের খরচ চালাতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়, তাদের জন্য এটা খুবই ভাল উদ্যোগ।

ক্লাসরুমের বাইরে হবে কোচিং
একটি নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে সরকার। সেই মতো অনেক বেশি মানুষের কাছে কোচিংয়ের সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

আসলে সরকারের লক্ষ্য পড়ুয়াদের নিজের বাড়িতেই বিনামূল্যে কোচিং দেওয়া। তাদের যাতে কোচিংয়ের জন্য নির্দিষ্ট শহর বা শিক্ষাকেন্দ্রে যেতে না হয় বা বেসরকারি ইনস্টিটিউশনে মোটা ফি দিতে না হয়, সেই বিষয়টা নিশ্চিত করতে চাইছে সরকার। এই জন্য মোবাইল বা কম্পিউটারে পড়াশোনার নতুন ব্যবস্থা শুরু করার চেষ্টা চলছে। 

মাথায় রাখতে হবে, বর্তমানে সবক্ষেত্রেই প্রচণ্ড প্রতিযোগিতা। এমন পরিস্থিতিতে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোচিং নির্ভরতা বাড়ছে। সেই সঙ্গে অনলাইন শিক্ষার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখনও অধিকাংশ কোচিং সেন্টারের খরচ অনেকটাই বেশি। আর সেই সমস্যার সমাধান করতে চাইছে সরকার।

এমন পরিস্থিতিতে বিনামূল্যে অনলাইন কোচিং করাতে চাইছে সরকার। সেই মতো নেটওয়ার্ক তৈরির কাজ শুরু হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ
শুধু বিনামূল্যে অনলাইন কোচিং নয়, পাশাপাশি ১ কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছেন।

Advertisement

মাথায় রাখতে হবে, এখন জীবনের সবক্ষেত্রেই এআই-এর ব্যবহার বাড়ছে। এই স্কিল ছাড়া আগামিদিনে কাজ পাওয়া খুবই কঠিন। এমনকী চাকরিতে সারভাইভ করাও কঠিন। আর এই বিষয়টা বুঝে গিয়েছে সরকার। সেই মতো ১ কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্রার ট্রেনিং দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমেই যুব সমাজের স্কিল বিল্ডিং করতে চাইছে সরকার। 

যদিও অনলাইন কোচিং বা এআই ট্রেনিং কবে দিয়ে শুরু হবে, কারা করাবে, কারা করতে পারবে, সেগুলি সম্পর্কে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

 

Read more!
Advertisement
Advertisement