
মাধ্যমিক পরীক্ষার পরেই অনেক যুবক-যুবতি সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করে। এমন প্রার্থীদের জন্য ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবকের চাকরিটি খুবই ভালো অপশন। এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল, এরজন্য আলাদা করে কোনও পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে না।
প্রার্থীদের দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হয়। কিন্তু কোনও পড়ুয়া ৯০% নম্বর পেলেই কি সে GDS-এ চাকরি পাবে? এর উত্তর এত সহজ নয়। আসলে, শুধু ৯০% নম্বর পেলেই চাকরি কনফার্ম হয় না। এর জন্য বেশ কিছু মানদণ্ড রয়েছে। তাই জেনে নেওয়া যাক ডাক বিভাগে কীভাবে GDS মেধা তালিকা তৈরি করা হয় এবং কোন বিষয়গুলো নির্বাচন নির্ধারণ করে।
৯০ শতাংশ নম্বর পেলে কোন চাকরি পেতে পারি?
ডাক বিভাগের আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, GDS নিয়োগের জন্য প্রার্থীদের দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে একটি কম্পিউটার-জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়। এক্ষেত্রে দশম শ্রেণির মোট নম্বরকে শতাংশে হিসেব করা হয়। ৯০% নম্বর পাওয়া কোনও প্রার্থী মেধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন, কিন্তু শুধুমাত্র এই নম্বরই তার চাকরি কনফার্ম হবে না। যদি কোনো নির্দিষ্ট পদের জন্য এর চেয়ে বেশি নম্বর পাওয়া প্রার্থীরা আবেদন করে থাকেন, তবে ৯০% নম্বর পাওয়া কোনো প্রার্থী মেধা তালিকায় নাও থাকতে পারেন।
GDS-এর মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হয়?
ইন্ডিয়া পোস্টের বিজ্ঞপ্তি অনুসারে, মেধা তালিকাটি দশম শ্রেণির নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বীকৃত বোর্ড থেকে পাওয়া মাধ্যমিক স্কুল পরীক্ষার স্কোরও অন্তর্ভুক্ত রয়েছে।
৯০ শতাংশ নম্বর থাকলেও কী কী কারণে বাতিল হতে পারেন?
৯০% নম্বর থাকা সত্ত্বেও জিডিএস নিয়োগে নির্বাচিত না হওয়ার অনেক কারণ থাকতে পারে।
যদি কোনও পদের জন্য অনেক প্রার্থী ৯০%-এর বেশি নম্বর পায়, তাহলে কম নম্বর পাওয়া প্রার্থীরা মেধা তালিকায় পিছিয়ে পড়তে পারে।
প্রতিটি বিভাগ ও ডাকঘরে বিভিন্ন সংখ্যক শূন্যপদ থাকে। পদসংখ্যা কম হওয়ায় নির্বাচনের প্রতিযোগিতা বেশি হতে পারে।
GDS নিয়োগের জন্য দশম শ্রেণিতে কোন কোন বিষয়ে পাশ করা আবশ্যক?
ডাক বিভাগের GSD নিয়োগের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। অঙ্ক এবং ইংরেজিতে পাশ করাও বাধ্যতামূলক। প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষা অন্তত দশম শ্রেণি পর্যন্ত পড়তে হবে। এছাড়াও, কম্পিউটার জ্ঞান, সাইকেল চালানো জরুরি।
GDS নিয়োগে কি লিখিত পরীক্ষা হয়?
GDS-এর নিয়োগের জন্য আলাদা করে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হয় না। প্রার্থীদের দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা থেকে বাছাই করা হয়। এরপর নির্বাচিত প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হয়। সুতরাং, দশম শ্রেণিতে ৯০% নম্বর থাকলে GDS-এ আবেদন করতে পারেন। কিন্তু চাকরির ১০০ শতাংশ নিশ্চয়তা নেই।