Advertisement

HS Examination Result: উচ্চমাধ্যমিকের রেজাল্টের তারিখ ঘোষণা করল সংসদ, কোথায়, কীভাবে দেখবেন মার্কশিট?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। তারপর ১৪ মে উচ্চমাধ্যমিকের ফল। ওই সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আর তারপরই এ বছরের মাধ্যমিকের রেজাল্ট আউট, পরের সপ্তাহেই ফলপ্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার। 

WB HS Result 2026 DateWB HS Result 2026 Date
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 2:13 PM IST
  • কবে রেজাল্ট প্রকাশ, জেনে নিন
  • কীভাবে দেখবেন রেজাল্ট?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার (West Bengal Higher secondary Education) ফলপ্রকাশ। ৪ঠা মে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election)  ফল প্রকাশ হবে। তারপর ১৪ মে উচ্চমাধ্যমিকের ফল। ওই সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আর তারপরই এ বছরের মাধ্যমিকের রেজাল্ট আউট, পরের সপ্তাহেই ফলপ্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার। 

বুধবার দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক হবে। তারপর ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট স্কুলগুলিতে গিয়েও রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। সেখান থেকেই মার্কশিট হাতে পাবে।  

উচ্চমাধ্যমিক সংসদের নোটিশ

কী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে?
২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ তারিখ। আগামী ১৪ মে ফল প্রকাশিত হবে। সেই হিসেবে ৭৮ দিনের মাথায় পর্ষদ ফল প্রকাশ করছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পার্থ কর্মকার বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন, আগামী ১৪ তারিখ সকাল সাড়ে ১০ টা নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করা হবে। সেখান থেকে মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপর মার্কশিট পাঠানো হবে স্কুলগুলিতে। সেখান থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে।

কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল?
রেজাল্ট দেখার ওয়েবসাইট: wbresults.nic.in, wbchse.wb.gov.in। প্রয়োজনীয় তথ্য: রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ। প্রথমে এই ওয়েবসাইটে যান। সেখানে “Higher Secondary (HS) Result 2026”-এর লিঙ্কে ক্লিক করুন। আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন। “Submit” বা “View Result”-এ ক্লিক করুন। আপনার মার্কশিট স্ক্রিনে দেখতে পাবেন, এটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারেন।

কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছিলেন, দ্রুততার সঙ্গে খাতা দেখার কাজ চলছে। প্রতি বছর যে ধারা মেনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়, এ বছরও তা বজায় রাখার কথা জানিয়েছিলেন তিনি। এ বছরেও মাধ্যমিকের পরেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement